thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home জেলা

চুয়াডাঙ্গা আলমডাঙ্গার বেলগাছী গ্রামে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদকসহ ৩৫৭ জনের জামায়াতে ইসলামীতে যোগদান

by DEN Online Desk
অক্টোবর 16, 2025
in জেলা
0
চুয়াডাঙ্গা আলমডাঙ্গার বেলগাছী গ্রামে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদকসহ ৩৫৭ জনের জামায়াতে ইসলামীতে যোগদান
Share on FacebookShare on Twitter
image_pdfimage_print

‎মফিজ জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা  :: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে বিএনপি ও সহযোগী সংগঠন থেকে একযোগে ৩৫৭ জন নেতাকর্মী যোগদান করেছেন।

বুধবার (১৫ অক্টোবর) বিকাল ৫টায় বেলগাছী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ইউনিয়ন জামায়াতের সভাপতি আমান উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মামুন রেজার সঞ্চালনায় আয়োজিত এই যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, চুয়াডাঙ্গা জেলা আমীর ও চুয়াডাঙ্গা–২ আসনের সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন।
‎অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে জামায়াতে ইসলামীতে বরণ করে নেন জেলা আমীর ও অন্যান্য নেতৃবৃন্দ।
‎যোগদান অনুষ্ঠানে নতুন সদস্যরা বলেন,আমরা এতদিন না জেনে ভুল পথে ছিলাম। বিএনপি মানুষের তৈরি আইন দিয়ে দেশ পরিচালনা করতে চায়, কিন্তু জামায়াতে ইসলামী আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে। তাই আমরা ইসলামের পক্ষে থাকতে চাই। আমাদের জীবনকে আল্লার রাস্তায় বিলিয়ে দিতে চাই। মৃত্যু পর্যন্ত যেন ইসলামের পথে অবিচল থাকতে পারি, এ জন্যই জামায়াতে যোগদান করেছি।

‎প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর রুহুল আমিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে থাকবে না অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজী বা বেকারত্ব—থাকবে ন্যায়, ইনসাফ ও সততার শাসন।

‎এমন একটি দেশ জামায়াতে ইসলামী গড়বে যেখানে যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকের হাতে কাজ পৌঁছে যাবে, কেউ বেকার থাকবে না ইনশাআল্লাহ। চাকরির জন্য আর কাউকে এমপি-মন্ত্রীদের পেছনে টাকার বস্তা নিয়ে ঘুরতে হবে না। আমরা ইনশাআল্লাহ এমন একটি রাষ্ট্র গড়ব যেখানে মানুষ নিরাপদে, মর্যাদার সঙ্গে, ন্যায়ভিত্তিক সমাজে বাঁচতে পারবে। ২৪ সালের গণ-আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন,ফ্যাসিবাদী সরকারের পতনের পর আমরা ভেবেছিলাম, দুর্নীতিমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়তে পারব। কিন্তু বিএনপি নিজেদের অন্তকোন্দল আর ক্ষমতার লোভে আবারও দেশকে পেছনে টেনে নিয়েছে। দলটির অভ্যন্তরীণ দ্বন্দ্বে কয়েকশত কর্মী খুন হয়েছে শুধু চাঁদার দাবিতে, ক্ষমতার দ্বন্দ্বে, আর লুটপাটের জন্য। শেখ হাসিনার সময় যে দমননীতি ছিল, বিএনপি তার চেয়েও নৃশংস রূপ দেখিয়েছে।

‎সে কারনে আমরা চাই, আগামী নির্বাচন হবে ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে। বাংলাদেশের মানুষ এবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাবে ইনশাআল্লাহ। নতুন যারা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন, তাদের বলব—জুলুম-নির্যাতন যতই আসুক, এক আল্লাহর উপর ভরসা রেখে ইনসাফের পক্ষে অবিচল থাকুন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারী এ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারী ও চুয়াডাঙ্গা–১আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হিরক প্রমুখ।

Previous Post

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত

Next Post

ময়মনসিংহের শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে আইএফআইসি ব্যাংকের উদ্যোগ

Next Post
ময়মনসিংহের শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে আইএফআইসি ব্যাংকের উদ্যোগ

ময়মনসিংহের শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে আইএফআইসি ব্যাংকের উদ্যোগ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

ফেব্রুয়ারি 3, 2026
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ শুভ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ শুভ উদ্বোধন

জুলাই 11, 2026
গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল

গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল

জুলাই 10, 2026
ময়মনসিংহে আর অপরিকল্পিত নগরায়ন হবে না : মউক চেয়ারম্যান

ময়মনসিংহে আর অপরিকল্পিত নগরায়ন হবে না : মউক চেয়ারম্যান

জুলাই 9, 2026

ময়মনসিংহে জলাবদ্ধতা কেড়ে নিল শিশুর প্রাণ

জুলাই 9, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English