thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home বিশ্ব নির্বাচন

শরীয়তপুর-১ আসনে জামায়াতের প্রার্থীর প্রচারণা তুঙ্গে, বিএনপি প্রার্থীর মনোনয়ন পরিবর্তন চায় দলীয় নেতাকর্মীদের একাংশ

by Md Abu Bakar
ডিসেম্বর 26, 2025
in নির্বাচন
0
শরীয়তপুর-১ আসনে জামায়াতের প্রার্থীর প্রচারণা তুঙ্গে, বিএনপি প্রার্থীর মনোনয়ন পরিবর্তন চায় দলীয় নেতাকর্মীদের একাংশ
Share on FacebookShare on Twitter
image_pdfimage_print

*শরীয়তপুর সংবাদদাতা ॥*
শরীয়তপুর-,০১ শরীয়তপুর ( সদর-জাজিরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলীয় প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন ড. মোশারফ হোসেন মাসুদ। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য । তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-১ নির্বাচনী এলাকা শরীয়তপুর (সদর ও জাজিরা) উপজেলার প্রত্যেকটি গ্রামে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ আসনে জামায়াত প্রার্থী ড. মোশারফ হোসেন মাসুদ তার ব্যক্তিগত ইমেজ ও সামাজিক ভূমিকার কারণে দলীয় ও সাধারণ ভোটারদের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বলে ভোটাররা মন্তব্য করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা নায়েবে আমীর কেএম মকবুল হোসাইন বলেন, শরীয়তপুর-১ আসনে ড. মোশারফ হোসেন মাসুদ ব্যতীত জোটের নীতি নির্ধারকরা যদি অন্য কোন প্রার্থী নিয়ে চিন্তা করেন, তাহলে তারা জামানত হারাবেন বলে সাধারণ ভোটাররা মন্তব্য করেছেন। নির্বাচনী মাঠে এখন পযর্ন্ত জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মোশারফ হোসেন মাসুদ-এ বিষয়ে কোন সন্দেহ নেই।
এদিকে শরীয়তপুর-১ আসন বিএনপি দলীয় মনোনয়নকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে বাড়ছে উত্তেজনা। মাথাচাড়া দিয়ে ওঠেছে দলীয় অন্তর্কোন্দল ও মনোনয়ন-সংকট। বিশেষ করে বিএনপির ঘোষিত দলীয় প্রার্থী সাঈদ আহমেদ আসলামকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে তীব্র মতবিরোধ, যা প্রতিদিনই নতুন নতুন রূপ নিচ্ছে। শরীয়তপুর-০১ আসনে তাকে মেনে নিতে পারছে না তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। প্রায় প্রতিদিনই, সাঈদ আহমেদ আসলামের মনোনয়ন বাতিল করে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালুকে বিএনপি দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার দাবিতে বিভিণ্নস্থানে মিছিল-সমাবেশ করেছে দলীয় নেতাকর্মীর একাংশ। তাদের দাবি, সাঈদ আহমেদ আসলাম শরীয়তপুর-৩ আসনের ডামুড্যা উপজেলার স্থায়ী বাসিন্দা।
শরীয়তপুর জেলা সদরের বিএনপি নেতা চান মিয়া মাদবর, সাবেক পৌর কমিশনার আব্দুস সামাদসহ বিক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করছেন, তৃনমূল নেতাকর্মীদের মতামত উপক্ষো করে, দলের জন্য যিনি বছরের পর বছর শ্রম দিয়েছেন, তাকে বাদ দিয়ে অন্য উপজেলা থেকে জেলা সদর আসনের প্রার্থী করা হলে- সে সুযোগ কাজে লাগাবে জামায়াতে ইসলামীসহ অন্য দলের প্রার্থীরা। তারা সাঈদ আহমেদ আসলামের মনোনয়ন বাতিল করে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালুকে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ার দাবিতে বেশ কয়েকদিন ধরে বিভিণ্নস্থানে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, মশাল মিছিল এবং সড়ক অবরোধ করে আসছেন। এছাড়াও বিক্ষোভকারীরা একাধিকবার শহরের বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে শ্লোগান দেন। নেতাকর্মীদের এমন অভ্যন্তরীণ দ্বন্দ্বে সাধারণ ভোটাররাও পড়েছেন দিধাদ্বন্দ্বে।
শরীয়তপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আলী আজম সরদার বলেন, ‘শরীয়তপুর-১ আসনে অন্য একটি নির্বাচনী এলাকা থেকে একজন নেতাকে এনে মনোনয়ন দেওয়া হয়েছে। ত্যাগী নেতাকে বাদ দেওয়া হয়েছে, যা আমরা মানতে পারছি না। মনোনয়ন পরিবর্তন না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। শরীয়তপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল ছৈয়াল বলেন, সাঈদ আহমেদ আসলাম জেলা পর্যায়ের নেতা হলেও তিনি শরীয়তপুর-৩ নির্বাচনী এলাকার স্থায়ী বাসিন্দা। জাজিরা উপজেলার এক তরুণ ভোটার নিরব সিকদার বলেন, আগে ভাবতাম বিএনপিই একমাত্র বিকল্প। কিন্তু এখন যদি তারা নিজেরাই এক থাকতে না পারে, তাহলে বিকল্প ভাবতেই হচ্ছে। যারা সুশাসনের কথা বলবে, দুর্নীতির বিরুদ্ধে থাকবে তাদেরকেই এবার সমর্থন দিব।
সদর উপজেলার তরুণ ভোটার ও সাইদ আসলামের সমর্থক আনিছ সরদার বলেন, তারুণ্যের অহংকার দেশ নায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান যাকে পছন্দ করে ধানের শীষ দিয়েছেন আমরা সবাই মিলে তাকেই ভোট দিব। সে হোক অন্য উপজেলার বাসিন্দা।
শরীয়তপুরের বাসিন্দা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. তোয়াব হোসেন বলেন, বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে তৃণমূলকে উপেক্ষা করলে তার পরিণতি ভাল হয়না। শরীয়তপুর-১ আসনে বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি যদি দ্রুত নিরসন করা না হয়, তাহলে এ আসনে সরাসরি লাভবান হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।
এ বিষয়ে শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম বলেন, “আমরা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”

Previous Post

যেকোনো মূল্যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান তারেক রহমানের

Next Post

শেষ হলো রিহ্যাব ফেয়ার ২০২৫

Next Post
প্রকল্প সম্পাদন ও ফ্ল্যাট হস্তান্তরের বাড়ল ১০ (দশ) মাস

শেষ হলো রিহ্যাব ফেয়ার ২০২৫

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

ফেব্রুয়ারি 3, 2026
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

জুন 29, 2026
ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি-লুৎফর রহমান মিঠু : সম্পাদক – তানভীর হাসান তানু

ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি-লুৎফর রহমান মিঠু : সম্পাদক – তানভীর হাসান তানু

জুন 28, 2026
পাথরঘাটায় গাঁজাসহ এক ব্যক্তিকে সামারি ট্রায়ালে ৬ মাসের কারাদণ্ড

পাথরঘাটায় গাঁজাসহ এক ব্যক্তিকে সামারি ট্রায়ালে ৬ মাসের কারাদণ্ড

জুন 27, 2026
বাগেরহাটে কুমিরের আক্রমণে নিহত শিশুর পরিবারের পাশে ময়মনসিংহের ডিসি সাইফুর

বাগেরহাটে কুমিরের আক্রমণে নিহত শিশুর পরিবারের পাশে ময়মনসিংহের ডিসি সাইফুর

জুন 25, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English