আইয়ুব আলী ময়মনসিংহ :; ময়মনসিংহের ত্রিশালে লাবিব নামে তিন বছরের এক শিশু সন্তান হত্যার ঘটনায় জড়িত বাবা ও সৎ মাতাকে গ্রেফতার করেছের পুলিশ । গ্রেফতারের পর আজ সকালে স্বামী মোঃ সোহাগ মিয়া (৩০), ও সতীন মোছাঃ জাকিয়া (২৮)কে আসামী করে বাদী হয়ে মামলা করেন লাবিরের মা লামিয়া আক্তার।
বৃহস্পতিবার ভোরের দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গফরগাঁও থানার যশোরা ইউনিয়নের বাখুরা গ্রাম (সোহাগের প্রথম স্ত্রীর বাবার বাড়ি) থেকে অভিযুক্ত সোহাগ মিয়া ও তার প্রথম স্ত্রী জাকিয়া আক্তারকে (২৮) গ্রেপ্তার করতে সক্ষম হয় ত্রিশাল থানা পুলিশ।পারিবারিক কলহের জেরে নিজ সন্তানকে হত্যার অভিযোগে ঘাতক পিতা সোহাগ মিয়া ও তার প্রথম স্ত্রী জাকিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ত্রিশাল থানার ওসি ফিরোজ হোসেন । পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারের পর জিজ্ঞাসাবেদে প্রাথমিকভাবে সন্তান হত্যার কথা স্বীকার করেছেন পিতা সোহাগ মিয়া।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১ এপ্রিল) বিকেলে শিশুটির বাবা সোহাগ মিয়া শ্বশুরবাড়িতে গিয়ে সন্তানকে নিজের কাছে নিয়ে আসেন। এর কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে রায়ের গ্রাম এলাকার একটি রাস্তার পাশে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল ) সকালে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।














