thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home জেলা

পূর্বধলার প্রসিদ্ধ নূর-৯৫ কস্তুরী জর্দা নকলের দায়ে ২ জনের কারাদণ্ড

তবুও বন্ধ হয়নি বানিজ্য

by DEN Online Desk
এপ্রিল 2, 2026
in জেলা
0
পূর্বধলার প্রসিদ্ধ নূর-৯৫ কস্তুরী জর্দা নকলের দায়ে ২ জনের কারাদণ্ড
Share on FacebookShare on Twitter
image_pdfimage_print

খাইরুল ইসলাম, নেত্রকোনা::  নেত্রকোণার পূর্বধলা উপজেলার অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় ব্র্যান্ড ‘নূর—৯৫ কস্তুরী জর্দা’। দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে আসা এই পণ্যের নাম, লোগো ও মোড়ক হুবহু নকল করে নিম্নমানের পণ্য বাজারজাত করার দায়ে দুই অসাধু ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

তবে আদালতের রায়ে আসামিরা গ্রেপ্তার হয়ে কারাগারে গেলেও, বাজারে এখনও দেদারসে বিক্রি হচ্ছে সেই নকল পণ্য। বুধবার (১ এপ্রিল) এ নিয়ে গণমাধ্যমে চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন মূল ব্র্যান্ডের স্বত্বাধিকারী মোহাম্মদ নুরউদ্দীন ফকির।জানা গেছে, পূর্বধলার হোগলা ইউনিয়নের ভরাকান্দা এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী মোহাম্মদ নুরউদ্দীন ফকির ২০১৬ সাল থেকে বৈধভাবে “নূর—৯৫ কস্তুরী জর্দা” উৎপাদন ও বাজারজাত করে আসছেন। তার প্রতিষ্ঠানের রয়েছে হালনাগাদ ট্রেড লাইসেন্স, বিআইএন নম্বর, ফায়ার সার্ভিস লাইসেন্স এবং নিয়মিত কর পরিশোধের সনদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর থেকে তার ব্র্যান্ডের নিবন্ধিত ট্রেডমার্ক সনদও রয়েছে। কিন্তু, এই সুনামের সুযোগ নেয় একটি অসাধু চক্র।

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার চারিয়া বাজারের খাইরুল ইসলাম এবং পূর্বধলার হোগলা বাজার এলাকার সাইন উদ্দীন ফকির যোগসাজশ করে একই নাম, লোগো ও মোড়ক ব্যবহার করে বাজারে নিম্নমানের জর্দা ছাড়তে শুরু করেন। এতে সাধারণ ভোক্তারা চরমভাবে প্রতারিত হচ্ছিলেন এবং মূল ব্র্যান্ডের দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ন হচ্ছিল। ট্রেডমার্ক চুরির বিষয়টি নজরে আসার পর ২০২১ সালে অভিযুক্তদের আইনি নোটিশ পাঠান নুরউদ্দীন ফকির। সে সময় তারা নিজেদের দোষ স্বীকার করে ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন।

কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে তারা পুনরায় নকল জর্দার কারবার শুরু করেন। অবশেষে বাধ্য হয়ে আইনি পথে হাঁটেন ভুক্তভোগী ব্যবসায়ী। নকল পণ্য বাজারে আসার বিষয়টি আবারও নিশ্চিত হওয়ার পর, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে গত বছরের ১ ফেব্রুয়ারি মামলা করা হয়। আদালতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছরে গত ৩ মার্চ আদালত দুই আসামিকেই দোষী সাব্যস্ত করেন। রায়ে তাদের ছয় মাসের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।

রায়ের পর পলাতক থাকা আসামি সাইন উদ্দীন ফকিরকে গত ১৮ মার্চ ময়মনসিংহের ধোবাউড়া থেকে গ্রেপ্তার করে পূর্বধলা থানা পুলিশ। অন্যদিকে, গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) নেত্রকোনা আদালতে হাজিরা দিতে গেলে অপর আসামি খাইরুল ইসলামকেও আটক করে কারাগারে পাঠানো হয়। আদালতের রায় এবং আসামিদের গ্রেপ্তারের পরও স্বস্তিতে নেই মূল ব্র্যান্ডের মালিক। ভুক্তভোগী ব্যবসায়ী নুরউদ্দীন ফকির অভিযোগ করে বলেন, আসামিরা কারাগারে থাকলেও তাদের পরিবারের সদস্যরা বাইরে থেকে এখনও অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন।

বাজার ঘুরে এখনও নকল ‘নূর—৯৫ কস্তুরী জর্দা’র প্যাকেট পাওয়া যাচ্ছে।তিনি আরা বলেন, “আমি সরকারের সমস্ত নিয়ম মেনে, বৈধ কাগজপত্র নিয়ে ব্যবসা পরিচালনা করছি। কিছু অসাধু ব্যবসায়ী হুবহু আমার ব্র্যান্ড নকল করে পণ্য বিক্রি করে চলেছে। একাধিকবার নিষেধ এবং আইনি ব্যবস্থা নেওয়ার পরও তারা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।”

বর্তমানে নকল পণ্যের বিস্তার রোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন নুরউদ্দীন ফকির। তিনি মনে করেন, শুধুমাত্র কারাদণ্ডই যথেষ্ট নয়; কারখানা সিলগালা এবং বাজার থেকে নকল পণ্য দ্রুত প্রত্যাহার করা না হলে বৈধ ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। ব্র্যান্ডের নাম ও লোগো ব্যবহার করে এ ধরণের প্রতারণা স্থায়ীভাবে বন্ধের দাবি জানান তিনি

Previous Post

ময়মনসিংহের ত্রিশালে ৩ বছরের সন্তান হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার

Next Post

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১৬ কোটি টাকার পেঁয়াজ বীজ বিক্রির সম্ভাবনা

Next Post
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১৬ কোটি টাকার পেঁয়াজ বীজ বিক্রির সম্ভাবনা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১৬ কোটি টাকার পেঁয়াজ বীজ বিক্রির সম্ভাবনা

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

ফেব্রুয়ারি 3, 2026
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
ময়মনসিংহে নদী ভাঙ্গন কবলিতদের সরকারী সহায়তা প্রদান

ময়মনসিংহে নদী ভাঙ্গন কবলিতদের সরকারী সহায়তা প্রদান

জুলাই 14, 2026
পূর্ব পরিকল্পনা ও গবেষণা ছাড়া কী বিশ্বের উন্নত দেশের সাথে তাল মেলানো সম্ভব?

পূর্ব পরিকল্পনা ও গবেষণা ছাড়া কী বিশ্বের উন্নত দেশের সাথে তাল মেলানো সম্ভব?

জুলাই 14, 2026
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে এবং মানব সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান

মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে এবং মানব সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান

জুলাই 13, 2026
ময়মনসিংহ কেন্দ্রিয় কারাগারে বন্দি মাদকসেবীদের নিয়ে কাউন্সিলিং সেশন অনুষ্ঠিত হয়েছে

ময়মনসিংহ কেন্দ্রিয় কারাগারে বন্দি মাদকসেবীদের নিয়ে কাউন্সিলিং সেশন অনুষ্ঠিত হয়েছে

জুলাই 13, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English