thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home জেলা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১৬ কোটি টাকার পেঁয়াজ বীজ বিক্রির সম্ভাবনা

by DEN Online Desk
এপ্রিল 4, 2026
in জেলা
0
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১৬ কোটি টাকার পেঁয়াজ বীজ বিক্রির সম্ভাবনা
Share on FacebookShare on Twitter

শামসুল আলম,ঠাকুরগাঁও::  ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রায় ১৬-১৭ কোটি টাকার পেঁয়াজ বীজ বিক্রির সম্ভাবনা রয়েছে।

গত কয়েক বছর আগে গম, ভুট্টা, আলুর চাষ বাদ দিয়ে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাষিরা। তাদের মধ্যে চাড়োল গ্রামের হাতে গোনা কয়েকজন চাষি শুরু করেছিলেন পেঁয়াজের বীজ চাষাবাদ। বীজ চাষাবাদ লাভজনক হওয়ায় ওই গ্রামেই চাষির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০০ জনের বেশি। চলতি বছর ৪৫ হেক্টর জমিতে পেঁয়াজের বীজ উৎপাদন করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় প্রায় ৪৩ হাজার কেজি পেঁয়াজের বীজের পাওয়া আশা করছেন তাঁরা।

এছাড়া পাশের দোগাছি গ্রামের ৫০ জন, ঠুমনিয়া গ্রামের ৬০ জনসহ উপজেলার মোট ৮ ইউনিয়নে ৪১৫ জন চাষি এখন আবাদ করছেন কালো সোনা হিসেবে পরিচিত পেঁয়াজের বীজ। কৃষকেরা বলছেন, আমন ধানের পর আলু, ভুট্টা অথবা গম উৎপাদন করলে খরচ বাদ দিয়ে ১৫-২০ হাজার টাকা লাভ তোলা নিয়ে শঙ্কার মধ্যে থাকতে হয়। কিন্তু গত কয়েক বছরে পেঁয়াজের বীজ আবাদ চাষিরা লাভবান হয়েছেন ।

চলতি বছর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জরিপ থেকে জানা গেছে, উপজেলার ৮ ইউনিয়নে ৪১৫ জন চাষি প্রায় ৮৯ হেক্টর জমিতে কিং, কুইন, তাহেরপুরী ও সুখসাগর জাতের পেঁয়াজের বীজ উৎপাদন করেছে। এতে সম্ভাব্য বীজ উৎপাদন ধরা হয়েছে ৯১ হাজার ৮৬১ কেজি। যার বাজারমূল্য প্রায় ১৬-১৭ কোটি টাকা। সবচেয়ে বেশি চাষ হয়েছে চাড়োল ও দোগছি গ্রামে। এ দুটি গ্রামের প্রায় ৩০০ জন চাষি আবাদ করেছেন ৫৫ হেক্টর জমিতে পেঁয়াজ বীজ। আশানুরূপ ফলন হলে কমপক্ষে ৯ কোটি টাকা পেঁয়াজের বীজ বিক্রি করবেন এই দুই গ্রামের চাষিরা।

অথচ গেল বছর উপজেলাটিতে মাত্র ২৬ হেক্টর জমিতে পেঁয়াজের বীজ উৎপাদন হয়েছিল। চাষাবাদ করেছিলেন চাড়োল ও দোগাছি গ্রামের চাষিরা।

মৌমাছি না থাকায় হাতের স্পর্শে পেঁয়াজ ফুলে কৃত্রিম পরাগায়ন করছেন নারীরা। গতকাল শুক্রবার বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল গ্রামে সরেজমিনে দেখা গেছে, পেঁয়াজের সাদা ফুলে ভরে গেছে মাঠ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেঁয়াজের বীজ খেতে সেচ, স্প্রে এবং শ্রমিকদের নিয়ে কৃত্রিম পরাগায়নে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কীটনাশক দিয়ে স্প্রে করার কারণে খেতে মৌমাছি নেই। স্প্রে করা না হলে কৃত্রিম পরাগায়নের প্রয়োজন পড়ত না।

গেল বছর চাড়োল গ্রামের সাইদুর রহমান আড়াই বিঘা জমিতে পেঁয়াজের বীজ লাগিয়েছিলেন। বীজের দাম ভালো থাকায় উৎপাদন খরচ বাদ দিয়ে তিনি সাড়ে ৭ লাখ টাকা লাভ পেয়েছেন। এ বছর আরও দেড় বিঘা বাড়িয়ে ৪ বিঘা জমিতে পেঁয়াজ লাগিয়েছেন তিনি। সাইদুর রহমান জানান, এ বছর সার-কীটনাশক ও মজুরির বাদ বাড়লেও পেঁয়াজ খেতের অবস্থা ভালো। উৎপাদন খরচ বাদ দিয়ে কমপক্ষে ১০ লাখ টাকা লাভের আশা করছেন তিনি।

ওই গ্রামের চাষি তৈমুর আলী বলেন, ১ বিঘা জমিতে পেঁয়াজের বীজ উৎপাদন করতে খরচ হয় ৭০-৭৫ হাজার টাকা। ভালো ফলন হলে প্রতি বিঘায় ২০০ থেকে ২২০ কেজি পেঁয়াজের বীজ পাওয়া যাবে। গেল বছরে প্রতি কেজি বীজ ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। চলতি বছর শোনা যাচ্ছে ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে। এই দাম পরে আরও বাড়বে।

এদিকে পেঁয়াজের বীজ উৎপাদনকে ঘিরে কর্মসংস্থানের সুযোগ হয়েছে ওই এলাকার নারী-পুরুষদের। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পেঁয়াজের ফুলে হাতের ছোঁয়া দিয়ে কৃত্রিম পরাগায়নের কাজ করছেন নারীরা। আগাছা পরিষ্কার, স্প্রে এবং সেচের কাজ করছেন পুরুষেরা।

মৌমাছি না থাকায় হাতের স্পর্শে পেঁয়াজ ফুলে কৃত্রিম পরাগায়ন করছেন নারীরা। আজ শুক্রবার বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল গ্রামে তোলাচাড়োল গ্রামের পেঁয়াজ খেতে হাতের ছোঁয়া দিয়ে কৃত্রিম পরাগায়নের কাজে নিয়োজিত সীতা রানী ও মল্লিকা রানী ,রিতু বালা জানান ৫০ টাকা ঘণ্টা হিসেবে প্রতিদিন ৪ ঘণ্টা কাজ করেন ওই এলাকার শতাধিক নারী। বাড়ির কাজের পাশাপাশি ২০০ টাকা দিনে বাড়তি আয়ে বেশ খুশি তারা। যদিও এই সময়টা কাজ না পেয়ে বসে থাকতে হতো তাঁদের।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই পেঁয়াজের বীজ উৎপাদনে ঝুঁকছেন স্থানীয় বেকার যুবকেরা। এর ফলে দিনদিন বাড়ছে পেঁয়াজ বীজ চাষাবাদের পরিধি। এলাকায় তৈরি হচ্ছে তরুণ উদ্যোক্তা।

চাকরি না পেয়ে চলতি বছর থেকে কৃষি কাজে নেমেছেন চাড়োল গ্রামের বিপ্লব রানা। এবার পেঁয়াজের বীজ উৎপাদন করেছেন ১৫ বিঘা জমিতে। তিনি জানান, চার মাস পরিশ্রম করে পেঁয়াজ বীজটা বাজারে বিক্রি করতে পারলেই কমপক্ষে ৩০ লাখ টাকা লাভ হবে। একটা সরকারি চাকরি করে পেনশনের টাকা এক বছরেই আয় করা সম্ভব। চাকরির পেছনে না ছুটে নিজেই উদ্যোক্তা হয়েছেন তিনি। প্রতিদিন তার খেতেই কাজ করছেন ২০ জন শ্রমিক।

বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল বলে, চলতি বছর পেঁয়াজ বীজ উৎপাদন বেড়েছে। চাড়োল গ্রামের চাষিদের দেখে উদ্বুদ্ধ হয়েছেন কৃষকেরা। আমরা কৃষকদের পাশে থেকে নানা ভাবে পরামর্শ ও সহযোগিতা করছি। আবহাওয়া অনুকুলে থাকায় আশা করছি এ বছর প্রায় ৯২ টন পেঁয়াজ বীজ আমরা পাব। বাজারে যার মূল্য প্রায় ১৬-১৭ কোটি টাকা।

Previous Post

পূর্বধলার প্রসিদ্ধ নূর-৯৫ কস্তুরী জর্দা নকলের দায়ে ২ জনের কারাদণ্ড

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
দুর্গাপুরে হত্যার জেরে আসামীকে পিটিয়ে হত্যা

দুর্গাপুরে হত্যার জেরে আসামীকে পিটিয়ে হত্যা

আগস্ট 10, 2025
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১৬ কোটি টাকার পেঁয়াজ বীজ বিক্রির সম্ভাবনা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১৬ কোটি টাকার পেঁয়াজ বীজ বিক্রির সম্ভাবনা

এপ্রিল 4, 2026
পূর্বধলার প্রসিদ্ধ নূর-৯৫ কস্তুরী জর্দা নকলের দায়ে ২ জনের কারাদণ্ড

পূর্বধলার প্রসিদ্ধ নূর-৯৫ কস্তুরী জর্দা নকলের দায়ে ২ জনের কারাদণ্ড

এপ্রিল 2, 2026
ময়মনসিংহের ত্রিশালে ৩ বছরের সন্তান হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশালে ৩ বছরের সন্তান হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার

এপ্রিল 2, 2026
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই  নির্বাচিত হলেন মোঃ রুবেল মিয়া

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই  নির্বাচিত হলেন মোঃ রুবেল মিয়া

এপ্রিল 1, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English