thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home অন্যান্য

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স-সমাজকল্যাণ মন্ত্রী

by Md Abu Bakar
এপ্রিল 6, 2026
in অন্যান্য, লাইফস্টাইল
0
Share on FacebookShare on Twitter

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু সুরক্ষার সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি পূরণে সরকার অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ থেকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার জিরো টলারেন্স বাস্তবায়ন করবে।

তিনি সোমবার ঢাকায় গুলশানে লেকশর হোটেলে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু সুরক্ষার সুপারিশ: রাজনৈতিক দলের প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে নারী ও শিশু সুরক্ষা একটি অগ্রাধিকারপূর্ণ বিষয়। আমরা শুধু প্রতিশ্রুতি দেইনি, বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। প্ল্যান ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক সংস্থার সাথে যৌথভাবে কাজ করে নারী নির্যাতন প্রতিরোধ, শিশু অধিকার সংরক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাষ্ট্রের পাশাপাশি সমাজের সকলের দায়বদ্ধতা রয়েছে। রাজনৈতিক দলগুলোর ইশতেহারে যে সকল সুপারিশ রয়েছে, তা শুধু কাগজে-কলমে নয়, মাঠপর্যায়ে সকলে মিলে বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, এ দেশে ৫১ শতাংশ নারী ও ৩৩ শতাংশ শিশু সমাজেরই অংশ এবং সম্পদ। নারীর ক্ষমতায়ন এবং শিশুদের সুরক্ষা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, সরকার ইতিমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ প্রোগ্রামসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে যাতে নারী প্রধান পরিবারগুলো সরাসরি সুবিধা পায় এবং স্বাবলম্বী হতে পারে। তিনি বলেন, এদেশে নারী ও শিশু নির্যাতনে যে পরিমাণ আইন রয়েছে, তা অন্য কনো সভ্য দেশের কোথাও নেই। তিনি ছেলে-মেয়েদের নৈতিক শিক্ষার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তোলার উপর পরিবারের প্রতি গুরুত্বারোপ করেন।
মন্ত্রী বলেন, সমাজে যারা মাদকাসক্ত যুবক তারা সমাজে রোগের মতই একটা ডিজিস। তারা সমাজে নানা রকম অন্যায় কাজের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। তাদের থেকে আমাদের ছেলেমেয়েদের দূরে রাখতে হবে।
মন্ত্রী আরো বলেন, ভবিষ্যতে আমরা আরও শক্তিশালী আইন প্রয়োগ, সচেতনতা বৃদ্ধি এবং এনজিও-সরকারি অংশীদারিত্বের মাধ্যমে নারী ও শিশু সুরক্ষাকে আরও সুরক্ষিত করব।

অনুষ্ঠানে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিনিধিরা নারী ও শিশু সুরক্ষা বিষয়ক বিস্তারিত সুপারিশমালা উপস্থাপন করেন। তারা রাজনৈতিক দলগুলোর ইশতেহারে শিশু বিবাহ প্রতিরোধ, লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধ, শিশু শ্রম নির্মূল এবং মেয়েদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর জোর দেন।
মন্ত্রী বলেন, প্ল্যান ইন্টারন্যাশনালের এই উদ্যোগ প্রশংসনীয়। আমরা তাদের সুপারিশগুলো গুরুত্বসহকারে বিবেচনা করব এবং ভবিষ্যত কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করব। সকল রাজনৈতিক দলকে একযোগে কাজ করতে হবে যাতে প্রতিটি নারী ও শিশু নিরাপদ ও সমৃদ্ধ জীবন পায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত উপদেষ্টা ডা.জাহেদ উর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, বিশিষ্ট রাজনীতিবিদ ডাক্তার তাসনিম জারা, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা, বাংলাদেশ জামায়াতে ইসলামী মেট্রোপলিটন এক্সিকিউটিভ কমিটির মেম্বার ডাঃ ফেরদৌস আরা খানম বক্তৃতা করেন।

Previous Post

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১৬ কোটি টাকার পেঁয়াজ বীজ বিক্রির সম্ভাবনা

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
দুর্গাপুরে হত্যার জেরে আসামীকে পিটিয়ে হত্যা

দুর্গাপুরে হত্যার জেরে আসামীকে পিটিয়ে হত্যা

আগস্ট 10, 2025
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0

এপ্রিল 6, 2026
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১৬ কোটি টাকার পেঁয়াজ বীজ বিক্রির সম্ভাবনা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১৬ কোটি টাকার পেঁয়াজ বীজ বিক্রির সম্ভাবনা

এপ্রিল 4, 2026
পূর্বধলার প্রসিদ্ধ নূর-৯৫ কস্তুরী জর্দা নকলের দায়ে ২ জনের কারাদণ্ড

পূর্বধলার প্রসিদ্ধ নূর-৯৫ কস্তুরী জর্দা নকলের দায়ে ২ জনের কারাদণ্ড

এপ্রিল 2, 2026
ময়মনসিংহের ত্রিশালে ৩ বছরের সন্তান হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার

ময়মনসিংহের ত্রিশালে ৩ বছরের সন্তান হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার

এপ্রিল 2, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English