আইয়ুব আলী ময়মনসিংহ :: ময়মনসিংহে “বিশ্ব মুক্ত গনমাধ্যম” দিবস ২০২৬ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে । এবারে বিষয় ছিল “স্বাধীন গনম্ধ্যমের নতুন চ্যালেন্চ অপতথ্য: আমাদের করনীয়। আলোচনাসভায় প্রধান অতিথী ছিলেন ময়মনসিংহ-৪, সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, বিশেষ অতিথী ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রুকন। আলোচনাসভায় সভাপতিত্ব করেন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী।
অনুষ্ঠান পরিচালনা করেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ও যুগ্ম সাধারন সম্পাদক আমান উল্লাহ আকন্দ জাহাংগীর। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ময়মনসিংহের জেলা তথ্য অফিসে পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ এবং ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো আব্দুল কাইয়ুম প্রমুখ। বক্তারা বলেছেন, অতীত এবং বর্তমান বিএনপি সরকার সাংবাদিক বান্ধব একটি সরকার। বর্তমান সরকার সাংবাদিকদের সুবিধা অসুবিধা এবং অধিকার ও তাদের পেশাগত স্বাধীনতার বিষয়ে সজাগ রয়েছে। তাই “বিশ্ব মুক্ত গনমাধ্যম” দিবসের মুল চেতনায় তথা সাংবাদিকদের বাক স্বাধীনতা পেশাদা্রিত্ব এবং নীতি নৈতিকতার মধ্যে থেকে কাজ।














