আইয়ুব আলী ময়মনসিংহ :: সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় ময়মনসিংহ সিটি করপোরেশনে ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন সিটি করপোরেশন প্রশাসক রুকুনোজ্জামান সরকার। এতে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ। এ পর্বে সিটি এলাকার ৫৭৯ জন প্রতিবন্ধী ভাতা পাবেন। এর মধ্যে ৩২ জনের কার্ড বাকী রয়েছে। আগামি তিনমাস পর বাদপরা ৩২ জনকেও ভাতার কার্ড দেওয়া হবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রশাসক বলেন আগামী ইদুল আজহা উপলক্ষে প্রত্যেক পরিবারকে সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে সহায়তা করা হবে।













