শামসুল আলম, ঠাকুরগাঁও:: ঠাকুরগাঁওয়ে সরকারের নির্বাচনে ইশতেহার বাসÍবায়নে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকালে সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও তথ্য অফিসের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হক সুমন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোদাদাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মাজেদুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন বিশ্বাস, জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান হক, প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ লুৎফুর রহমান মিঠু প্রমুখ। সভায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি সর্ম্পকে অবহিত করা হয়।













