মাদারীপুর :: বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার’র নির্বাহী পরিষদের সিনিয়র যুগ্ম মহা-সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মাদারীপুর জেলার ডাসার উপজেলা রিপোর্টার ইউনিটির সভাপতি সাংবাদিক মোঃ হেমায়েত হোসেন খান। রবিবার (১৭ মে) দুপুরে আনুষ্ঠানিক ভাবে তার নাম ঘোষণা করে জাতীয় সাংবাদিক সংস্থার’র ভেরিফাই ফেসবুক পেইজে হেমায়েত হোসেন খানের ছবিসহ অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা জানানো হয়েছে।
উল্লেখ্য,মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর জেলার ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটি”র ৪ বারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন, তিনি স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টেলিভিশনের ডাসার উপজেলা প্রতিনিধির পাশাপাশি জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকায়,দি ডেইলি ইভিনিং নিউজ পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দির্ঘদিন যাবৎ সুনামের সাথে কাজ করে আসছেন।
এবিষয়ে সাংবাদিক মোঃ হেমায়েত হোসেন খান জানান,আমি প্রায় ২২ বছর যাবৎ মাদারীপুর জেলা জজ আদালতে আইনজীবী ক্লার্ক হিসেবে সুনামের সাথে কাজ করে আসছি। পাশাপাশি প্রায় দেড় যুগ যাবৎ একজন গনমাধ্যম কর্মী হিসেবে মাদারীপুর জেলায় কর্মরত রয়েছি। আমাকে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মু. কে. এম হাসান মাহামুদ এবং কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী পরিষদ আমাকে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত করেছেন, এতে আমি বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যানসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি এই দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবো।













