thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home জেলা

কোরবানির গরু হাটে রাজস্ব আদায় ৪০ লাখ, সরকারি কোষাগারে জমা মাত্র ১৫ লাখ

by DEN Online Desk
জুন 2, 2026
in জেলা
0
কোরবানির গরু হাটে রাজস্ব আদায় ৪০ লাখ, সরকারি কোষাগারে জমা মাত্র ১৫ লাখ
Share on FacebookShare on Twitter

খাইরুল ইসলাম , নেত্রকোনা::  ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোনার বারহাট্টা উপজেলার নৈহাটী গরুর হাটে ব্যাপক কেনাবেচা হয়েছে। এতে খাস কালেকশনে থাকা ওই হাটে ৪০ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। তবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে মাত্র ১৫ লাখ টাকা।

নিয়মানুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের (ভূমি) তদারকিতে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের দিয়ে ওই হাট থেকে রাজস্ব আদায়ের কথা থাকলেও এবার ঈদের হাটে খাস আদায় করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

হাট শেষে হিসাবে আদায় হলো ৪০ লাখ টাকা। সরকারি কোষাগার পেল কেবল ১৫ লাখ টাকা। এ হিসাব খোদ খাস আদায় করা নেতার। তবে সহকারী কমিশনার (ভূমি) বলছেন ভিন্ন কথা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বারহাট্টা উপজেলায় প্রতি সোমবার বসে নৈহাটি গরুর হাট। হাট সংশ্লিষ্টদের অভিযোগ, গুরুতর অনিয়ম হয়েছে এবার। খাস আদায়ের কাজ প্রশাসনের হলেও ইউএনও ও এসিল্যান্ডের সহযোগিতায় এ কাজে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, জ্যেষ্ঠ সহ-সভাপতি রহমত আলী, সহ-সভাপতি মানিক আজাদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল্লাহ সোহেল।
খাস আদায়ের পুরো টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে পকেটে পুরেছেন এই নেতারা, অভিযোগ হাট সংশ্লিষ্টদের। অভিযোগকারীরা নিরাপত্তার শঙ্কায় নাম প্রকাশে রাজি হননি।

তারা জানান, ঈদুল আজহা ঘিরে জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও পাশের জেলা থেকেও কয়েক লাখ গরু ও অন্যান্য পশু আনা হয়েছে নৈহাটি গরুর হাটে। জমেছে বেচাকেনাও। হাটের প্রবেশ ফি, ইজারা, খাস আদায় এবং বিভিন্ন খাত থেকে সংগ্রহ হয়েছে ৪০ লাখ টাকা। তবে সরকারি হিসাবপত্রে মাত্র ১৫ লাখ টাকা জমা দেখানো হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে নৈহাটী বাজার থেকে গরু কিনেছেন স্থানীয় আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তি। তিনি বলেন, এবার হাটে তিনগুণ হাসিল আদায় করা হয়েছে। অন্যান্য সময় ক্রেতা-বিক্রেতা উভয়ই দুইশত করে চারশত টাকা হাসিল দিতে হতো। ঈদের বাজারে ক্রেতা-বিক্রেতার থেকে ৬০০ করে ১ হাজার ২০০ টাকা আদায় করা হয়েছে।

‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’ ওসির বক্তব্য ভাইরাল
হাটের দায়িত্বে থাকা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি রহমত আলী বলেন, ঈদের আগে শেষ হাটে টাকা কালেকশনে ব্যাপক খরচ। ৫৫ জন ভলান্টিয়ার হাটে কাজ করে। সেদিন মোট ৪০ লাখ টাকা খাস আদায় করা হয়েছে। সরকারি কোষাগারে ১৫ লাখ ৮০ হাজার টাকা জমা দেওয়া হয়েছে। বাকি টাকা হাট পরিচালনা ব্যয়ের জন্য রাখা হয়েছে। কোনো টাকা আত্মসাৎ হয়নি বলে দাবি করেন তিনি।
উপজেলা বিএনপির সহ-সভাপতি মানিক আজাদ এসবের সঙ্গে সংশ্লিষ্টতা নাকচ করেছেন। তিনি বলেন, আমি নির্বাচনমুখী মানুষ। হাটে কত টাকা উত্তোলন হয়েছে বা তা দিয়ে কী করা হয়েছে, আমি জানি না।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমলের মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। পাওয়া যায়নি যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল্লাহ সোহেলকেও।

নৈহাটী বাজার কমিটির সদস্য সচিব বারহাট্টা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড মো. সাজেদুল ইসলাম। তিনি জানান, ঈদের আগে সোমবার ১৫ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে ওই হাট থেকে। এর মধ্যে ৮০ হাজার টাকা দেওয়া হয়েছে পাশের একটি মাদরাসায়।
এর বাইরে কোনো টাকা তোলার বিষয়ে আমার জানা নেই বলে দাবি করেন তিনি। প্রশাসনের বদলে বিএনপি নেতারা কেন খাস আদায়ে নেমেছিলেন, এমন প্রশ্নে সহকারী কমিশনার (ভূমি) বলেন, হাটের জন্য লোকবল কম ছিল। তাই বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা চাওয়া হয়েছিল। এর বেশি কিছু তিনি বলতে রাজি হননি।

বিষয়টি অবহিত করলে ইউএনও সেলিনা রহমান বলেন, হাটের রাজস্ব আদায় ও সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়ে ওঠা অভিযোগ যাচাই করা হচ্ছে। কোনো ধরনের অনিয়ম বা আর্থিক গরমিলের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে

Previous Post

শিশুর শ্রেণিকক্ষ, জাতির ভবিষ্যৎ

Next Post

রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল উদ্বোধন

Next Post
রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল উদ্বোধন

রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল উদ্বোধন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

ফেব্রুয়ারি 3, 2026
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল উদ্বোধন

রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ম্যুরাল উদ্বোধন

জুন 2, 2026
কোরবানির গরু হাটে রাজস্ব আদায় ৪০ লাখ, সরকারি কোষাগারে জমা মাত্র ১৫ লাখ

কোরবানির গরু হাটে রাজস্ব আদায় ৪০ লাখ, সরকারি কোষাগারে জমা মাত্র ১৫ লাখ

জুন 2, 2026
শিশুর শ্রেণিকক্ষ, জাতির ভবিষ্যৎ

শিশুর শ্রেণিকক্ষ, জাতির ভবিষ্যৎ

জুন 1, 2026
শিশুর পৃথিবী: অক্ষর, সংখ্যা আর স্বপ্নের রাজ্য

শিশুর পৃথিবী: অক্ষর, সংখ্যা আর স্বপ্নের রাজ্য

জুন 1, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English