আইয়ুব আলী, ময়মনসিংহ :: ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বাড়াতে ময়মনসিংহে বিশেষ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যাধলি করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন| আজ সকালে সিটি কর্পোরেশন প্রাঙ্গণ থেকে র্যাধলিটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়| সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনের নেতৃত্বে র্যা লিতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার| এসময় সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সাধারণ মানুষ র্যা লিতে অংশগ্রহণ করেন| এডিস মশার বংশবিস্তার রোধে নাগরিক সচেতনতাই সবচেয়ে কার্যকর উপায়| তাই বাড়ির আশপাশে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার|














