thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home জেলা

ময়মনসিংহের বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপিত

by DEN Online Desk
জুন 10, 2026
in জেলা
0
ময়মনসিংহের বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপিত
Share on FacebookShare on Twitter

আইয়ুব আলী ময়মনসিংহ ::  ‘দুধ উৎপাদন করি, দুধ পান করি, সুস্থ সবল জাতি গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এনিমেল হাজবেন্ড্রী অনুষদভূক্ত ডেইরি সায়েন্স বিভাগের উদ্যোগে দুই দিনব্যাপী “বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬” উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আজ ১০ (জুন) সকালে বাকৃবি চত্বর ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়সমূহের প্রাঙ্গণে স্কুল শিশুদের বিনামূল্যে দুধ পান করানোর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। শুরুতে এনিমেল হাজবেন্ড্রী অনুষদ থেকে একটি বর্ণাঢ্য র্যা লি বের করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন ভবনে এসে শেষ হয়। সেখানে সম্মেলন কক্ষে “বিশ্ব দূগ্ধ দিবস-২০২৬” এর মূল প্রতিপাদ্য ‘সেলিব্রেটিং দ্য কনট্রিবিউশন অব ওমেন ফার্মার্স ইন ডেইরিং’কে সামনে রেখে একটি বিশেষ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জি.এম. মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশুপালন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রুহুল আমিন, ময়মনসিংহের জেলা প্রশাসক মো: সাইফুর রহমান, প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা এবং নেসলে বাংলাদেশ পিএলসির রেগুলেটরি অ্যান্ড সায়েন্টিফিক অ্যাফেয়ার্স প্রধান রেবেকা শারমিন। ডেয়রি সায়েন্স বিভাগের প্রধান প্রফেসর ড. মো: মোহাম্মদ আশিকুল ইসলাম-এর সভাপতিত্বে বিশেষ নিবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. এ.কে. এম. মাসুম।
বক্তারা টেকসই ডেইরি খামার গঠনে এবং জাতীয় পুষ্টির চাহিদা পূরণে নারী খামারিদের অগ্রণী ভূমিকা ও অবদানের কথা গুরুত্বের সাথে তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) বলেন, আমরা একটি আন্তর্জাতিক অনুষ্ঠান পালন করছি যেখানে আমাদের যে সকল নারী খামারি আছেন তাদেরকে সেলিব্রেট করাটাই এবছরের মূল প্রতিপাদ্য। ২০০১ সাল থেকে বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা এই দিবসটি পালন করা শুরু করেছে । নারী খামারিদের সম্মানিত করার বিষয়টি উপলব্ধি করতে আমাদের অনেক দেরি অথচ আমাদের অর্ধেক জনসংখ্যাই মহিলা, তাদের অবদান ছাড়া দেশ-জাতি কোনভাবেই আগানো সম্ভব নয়। আমরা সেই খামারিদের সম্মানিত করতে পেরেছি, এটি ডেইরি সায়েন্স বিভাগসহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গর্ব। তিনি ডেইরি সেক্টরের নানান দিক তুলে ধরে প্রতিযোগিতামূলক বিশ্ব ব্যবস্থাপনায় বাস্তবতার নিরিখে আমাদের ডেইরি শিল্পকে এগিয়ে নিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরামর্শ প্রদান করেন।
এছাড়াও বিকেলে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনামূলক একটি বিশেষ ‘ক্যারিয়ার কাউন্সেলিং’ সেশন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা’র নির্দেশনা মোতাবেক প্রতি বছর ১ জুন সদস্য রাষ্ট্রগুলো এই দিবসটি উদযাপন করে। এবছর বিশ্ববিদ্যালয়ে ১জুন ছুটি থাকার কারণে ১০ জুন এটি উদযাপন করা হচ্ছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, এনিমেল হাজবেন্ড্রী অনুষদের শিক্ষকবৃন্দ, গবেষকবৃন্দ ছাত্র-ছাত্রীবৃন্দ এবং ডেইরি শিল্পের প্রতিনিধিরা অংশ নেন।

Previous Post

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প খাল খননের অগ্রগতি ৫৫%

Next Post

ময়মনসিংহে প্রথম যাত্রা শুরু উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্টের, চেক বিতরন

Next Post
ময়মনসিংহে প্রথম যাত্রা শুরু উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্টের, চেক বিতরন

ময়মনসিংহে প্রথম যাত্রা শুরু উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্টের, চেক বিতরন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

ফেব্রুয়ারি 3, 2026
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

জুন 10, 2026
ময়মনসিংহে প্রথম যাত্রা শুরু উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্টের, চেক বিতরন

ময়মনসিংহে প্রথম যাত্রা শুরু উপজেলা শিক্ষা সহায়তা ট্রাস্টের, চেক বিতরন

জুন 10, 2026
ময়মনসিংহের বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপিত

ময়মনসিংহের বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপিত

জুন 10, 2026
ময়মনসিংহে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প খাল খননের অগ্রগতি ৫৫%

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প খাল খননের অগ্রগতি ৫৫%

জুন 9, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English