আইয়ুব আলী ময়মনসিংহ :: ময়মনসিংহের কৃষ্টপুর কলোনীর সরু গলিপথ । এক সাথে এক জনের বেশি হাটা যায় না । এক নারীর সাথে কথা বলতে বলতে অনেকটা অন্ধকার সেই গলি মারিয়ে কেতাদুরস্থ এক ভদ্রলোক প্রবেশ করলেন কৃষ্টপুর কলোনীর ভিতরে । তাকে পথ দেখিয়ে নিয়ে গেলেন এক অসহায় নারী। তিনি আর কেউ নন, ময়মনসিংহের মানবিক জেলা প্রশাসক মো সাইফুর রহমান। সেই বস্তিতে সাগর (২৩ ) নামে এক শারিরিক প্রতিবন্ধি যুবকের বাসায় এসেছেন তিনি।
সাগর একসময় ব্যাটারির দোকানে কাজ করে মা স্ত্রী সন্তান নিয়ে ছোট্র পরিবার চালাতেন। তিন মাস সতের দিন আগে বাসায় ফেরার সময় বস্তির পাশেই রেল লাইনের নীচে পরে তার দুটো পা হারিয়েছে তাই চলতে পারেনা, এখন সে বেকার। সংসারের একমাত্র কর্মক্ষম মানুষ কিভাবে সংসার চালাবেন। তাই বাধ্য হয়ে তার স্ত্রী জেলা প্রশাসকের কাছে সহায়তার জন্য আবেদন করেন। 
সেই আবেদনে সাড়া দিতেই জেলা প্রশাসক এসেছেন সেই বস্তিতে সাগরের বাসায়। পরম মমতায় জেলা প্রশাসক সাগরের সাথে পরিবারের সাথে কুশল বিনিময় সাগরেরে সাথে হ্যান্ডশেক করলেন। বাড়িয়ে দিলেন সহায়তার হাত। নগত বিশ হাজার টাকা এবং একটি নতুন হুইল চেয়ার তুলে দিলেন সাগরের হাতে। পরামর্শ দিলেন, হইল চেয়ারে চলাফেরা করবে আর দশ হাজার টাকায় সেলাই মেশিন কিনে নিজে এবং তার স্ত্রী কাপড় সেলাই করবেন। এতে তাদেরর সংসারে আর কোন অভাব থাকবে না। এভাবেই যখন যেখানে প্রযোজন সেখানেই ছুটে যান মানবিক জেলা প্রশাসক মো সাইফুর রেহমান।
হুইল চেয়ার ও নগত সহায়তা পেয়ে খুশী সাগরের পরিবার দোয়া করলেন জেলা প্রশাসকের দীর্ঘায়ু আর সফলতার জন্য।













