আইয়ুব আলী, ময়মনসিংহ:: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার বলছেনে, ‘উপজেলা শিক্ষা ট্রাস্টরে’ মাধ্যম মানুষকে উদ্বুদ্ভ করা হলে যেমন ভালো মানুষ তৈরি করা সম্বভ হবে তেমনি এর মাধ্যম আদর্শ এবং কর্মক্ষম মানুষ তরৈী হব। এসব মানুষ কোনো দিনই সমাজের বোঝা হবে না।‘ শনবিার (১৩ জুন) দুপুরে ধোবাউড়া উপজলো পরিষদ মিলনায়নে উপজলো প্রশাসন আয়োজিত উপজলো শিক্ষা ট্রাস্টের শিক্ষা সহায়তার চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্য এসব কথা বলেন তিনি।
ধোবাউড়া উপজলো নির্বাহী অফিসার মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন ময়মনসিংহ-১ হালুয়াঘাট-ধোবাউড়া আসনরে জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল, কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচীব, ড. এ এফ এম মতিউর রহমান, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরচিালক অরুন কুমার চৌধুরী, সাবেক অতিরিক্ত সচীব রেভা রানী সাহা, ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান প্রমুখ।
প্রধান অতথি বলেন, জেলা প্রশাসকের উদ্যোগ ট্রাস্ট গঠন এবং ট্রাষ্টের সহায়তার মাধ্যমে ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করে ভালো মানুষ তৈরি করা একটি প্রসংশনীয় উদ্যোগ। তিনি আরও বলেন, আসলে সবচেয়ে “ বড় বিনিয়োগ হওয়া উচিত মানুষের জন্য। ভালো মানুষ তৈরি করতে পারলে আর কোনো কিছুতে এত উপকার পাবেন না।’ এমন মহতী উদ্যোগ গ্রহণ করায় জলো প্রশাসককে ধন্যবাদ জানান তিনি। তিনি শিক্ষা ট্রাষ্টের উদ্যোগকে সফল করতে কর্মসংস্থান ব্যাংকসহ সমাজের বিত্তবানদেরকে শিক্ষা ট্রাস্টে অনুদান প্রদানের আহ্বান জানান ।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, জেলার সবক’টি উপজেলায় “শিক্ষা ট্রাস্ট’ গঠন করা হয়ছে।এই ট্রাস্টের মাধ্যমে হতদরিদ্র পিছিয়ে পরা জনগোষ্ঠীর ছেলে মেয়েদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। ধোবাউড়া উপজেলায় আজ দুই শিক্ষার্থীকে আড়াই হাজার করে শিক্ষা সহায়তার চেক প্রদান করা হয়ছে। যাদের আর্থিক সামর্থ নেই লেখাপড়া করতে পারে না তাদেরকেই শিক্ষা ট্রাস্ট থেকে সহায়তা করা হবে।
অনুষ্ঠান দুই শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তির আড়াই হাজার টাকার চকে তুলে দেন অতথিবিৃন্দ।













