thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home জেলা

মেলান্দহ থানার অভিযানে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল

by DEN Online Desk
জুন 18, 2026
in জেলা
0
মেলান্দহ থানার অভিযানে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি চোরাই মোটরসাইকেল
Share on FacebookShare on Twitter
image_pdfimage_print

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর::  জামালপুরের মেলান্দহ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোরচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের হেফাজত থেকে চোরাইকৃত ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানার পশ্চিম থুরি এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশ। স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযানে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩টি চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করে জব্দ তালিকামূলে থানায় নিয়ে আসা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর মধ্যে একটি মোটরসাইকেলের প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে মেলান্দহ থানায় মামলা নং-২৩, তারিখ ১৭-০৬-২০২৬, ধারা ৩৭৯/৪১১/৩৪ পেনাল কোডে একটি মামলা রুজু করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরচক্রের অন্যান্য সদস্যদের শনাক্তকরণ এবং চোরাইকৃত আরও যানবাহন উদ্ধারের লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান বলেন, “মোটরসাইকেল চুরি একটি সংঘবদ্ধ অপরাধ। চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার এবং চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধারে মেলান্দহ থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “স্থানীয় জনগণের সহযোগিতায় এ অভিযান সফল হয়েছে। অপরাধ দমনে জনগণ ও পুলিশের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য পুলিশকে জানাতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।”

মেলান্দহ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরি, মাদক, সন্ত্রাস, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে মেলান্দহ থানা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Previous Post

ময়মনসিংহে তিনদিনব্যাপী দেশজ সুস্বাদু ফলমেলা শুরু

Next Post

রাশিয়ার ইয়ুথ ফেস্টিভ্যালে অংশগ্রহণকারীদের জন্য সুখবর

Next Post
রাশিয়ার ইয়ুথ ফেস্টিভ্যালে অংশগ্রহণকারীদের জন্য সুখবর

রাশিয়ার ইয়ুথ ফেস্টিভ্যালে অংশগ্রহণকারীদের জন্য সুখবর

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা

গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা

আগস্ট 25, 2026
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

সেপ্টেম্বর 19, 2026
শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় বক্তারা : সার্টিফিকেট নয় মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে

শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় বক্তারা : সার্টিফিকেট নয় মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে

সেপ্টেম্বর 17, 2026
গ্রীন ফোর্স বাংলাদেশ চট্টগ্রাম জেলা কমিটির পরিচিতি ও দায়িত্ব গ্রহণ সভা অনুষ্ঠিত

গ্রীন ফোর্স বাংলাদেশ চট্টগ্রাম জেলা কমিটির পরিচিতি ও দায়িত্ব গ্রহণ সভা অনুষ্ঠিত

সেপ্টেম্বর 15, 2026
ময়মনসিংহে অনলাই জুয়া চক্রের মুল হোতা গ্রেফতার

ময়মনসিংহে অনলাই জুয়া চক্রের মুল হোতা গ্রেফতার

সেপ্টেম্বর 15, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English