আইয়ুব আলী ময়মনসিংহ :: ময়মনসিংহে সিটি করপোরেশনের উদ্যেগে বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগীতায় একদিনব্যাপী ফ্রি আইক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে নগরীর বাঘমারা কমিউনিটি সেন্টারে এই ক্যাম্প অনুষ্ঠিত হয় । চক্ষু ক্যাম্পের উদ্বোধনী শেষে মসিক প্রশাসক রুকুনোজ্জামান সরকার রুকন, মসিকের প্রধান নির্বাহী সুমনা আল মজিদ, স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথ ও বিএনএসবি’র নির্বাহী পরিচালক পরাগ শরীফুজ্জামান বক্তব্য রাখেন।
দুইজন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ডাঃ নুসাইবা নোভা ও ডাঃ প্রমার নেতৃত্বে ১২ সদস্যের মেডিকেল টিম প্রায় দুই হাজার রোগীকে সেবা প্রদান করছেন।ক্যাম্পে যাতায়াত ভাড়া ফ্রি। যাদের অপারেশন লাগবে নির্বাচনের পরে তাদের অপারেশন করা হবে । আর যাদের তাৎক্ষনিক সেবা দেওয়া সম্ভব তাদের ব্যবস্থাপত্র ওষুধ চশমা এবং বিনামূল্যে সেবা দেওয়া হচ্ছে।













