আইয়ুব আলী, ময়মনসিংহ :: ময়মনসিংহের ইশ্বরগনজ থানায় আইনশৃখলা উন্নয়নে একটি মাহেন্দ্র পিকআপ দিয়েছেন সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ। আজ ( ৩ অক্টোবর) রাতে ইশ্বরগনজ থানায় অতিরিক্ত পুলিশ সুপার (গোরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকারের হাতে পিকআপের চাবি হস্তান্তর করেন তিনি। এসময় ঈশ্বগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন উপস্থিত ছিলেন।
মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং পুলিশের অপারেশনাল কার্যক্রম গতিশীল রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পিকআপ। থানা এলাকায় নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে পুলিশ সদস্যরা এই গাড়ি নিয়ে সার্বক্ষণিক টহল দিতে পারেন।
কোনো এলাকায় দাঙ্গা, মারামারি, ডাকাতি বা কোনো অপরাধ ঘটলে দ্রুত ঘটনাস্থলে পুলিশ দল পাঠানো সম্ভব হয়।
পিকআপের পেছনের উন্মুক্ত বা খাঁচাবন্দি অংশে গ্রেপ্তারকৃত আসামি বা অপরাধীদের নিরাপদে থানায় নিয়ে আসা এবং অপরাধস্থল থেকে জব্দকৃত মালামাল, বিভিন্ন বড় আলামত, ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যারিকেড বা অন্যান্য জরুরি পুলিশি সরঞ্জাম এক জায়গা থেকে অন্য জায়গায় আনা-নেওয়ার জন্য পিকআপের পেছনের অংশটি ব্যবহার হয়ে থাকে।
ফোর হুইল ড্রাইভের কারনে দুর্গম ও গ্রামীণ এলাকায় কাদা, ভাঙা রাস্তা, বন্যাপ্রবণ অঞ্চল বা প্রত্যন্ত গ্রামীণ কাঁচা রাস্তায় খুব সহজেই চলাচল করতে পারে। সহজ কথায়, সাধারণ গাড়ির চেয়ে বেশি পুলিশ সদস্য বহন করা এবং একই সাথে মালামাল ও আসামি পরিবহনের সুবিধার কারণেই পুলিশ বাহিনীতে পিকআপ ভ্যানের ব্যবহার সবচেয়ে বেশি।
এ বিষয়ে সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বলেন, ইশ্বরগনজ মাদকের প্রভাব অনেকে বেশী। সকল অপরাধের উৎস এবং আইনশৃখলা নিয়ন্ত্রনে অন্যমত বাধা হচ্ছে মাদকের প্রসার। মাদকের কবল থেকে যুবসমাজকে রক্ষা এবং ইশ্বরগনজ এলাকায় অপরাধ নিয়ন্ত্রনে এই পিকআপটি গুরুত্বপুর্ন ভুমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, উদ্যেগটি প্রশংসণীয়। থানার আয়তন জনসংখ্যা এবং অপরাধের মাত্রানুয়ায়ী আইনশৃখলা নিয়ন্ত্রনে পিকআপের (যানবাহনের) গুরুত্ব অপরিসীম। ইশ্বরগনজ থানায় একটি পিকআপ দিয়ে কাজ করছে পুলিশ। যা প্রয়োজনের তুলনায় ছিল অপ্রতুল । থানায় আরও একটি পিকআপ সংযোজিত হওয়ায় অপরাধ দমন, আইনশৃখলা নিয়ন্ত্রন ও উন্নয়নে গুরুত্বপুর্ন ভুমিকা পালন করবে।















