আইয়ুব আলী ময়মনসিংহ:: “প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার নগর হবে সবার” এই শ্লোগান নিয়ে বর্নিল ও বর্নাঢ্য আয়োজনে ময়মনসিংহ সিটি করপোরেশনের অস্টম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
আজ বুধবার (১৪ অক্টোব) সকাল এগারটায় নগর ভবন চত্বর থেকে বর্নাঢ্য শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিন করা হয়। শোভাযাত্রায় মসিক প্রশাসক মো রুকুনোজ্জামান রুকন, প্রধান নির্বাহী সুমনা আল মজিদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় মসিক প্রশাসক রুকুনোজ্জামান রুকন বলেন, অতীত ভুলে নতুন করে নগরবাসী কি চায় তাদের সেই কাংখিত সেবাদানের চেষ্টা করা হবে।
১৭৯১ সালে ময়মনসিংহ জেলা সদরের পত্তন হয় এবং ১৮৬৯ সালে ময়মনসিংহ শহরের সার্বিক উন্নয়ন এবং ব্যবস্থাপনার জন্য পৌরসভা গঠিত হয়। ২০১৮ সালের ২ এপ্রিল ময়মনসিংহ সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়। ২০১৮ সালের ১৪ই অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। এটি বাংলাদেশের দ্বাদশ সিটি কর্পোরেশন ও এর আয়তন ৯১ দশমিক ৩১৫ বর্গ কি.মি.। ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জনসংখ্যা ৫ লক্ষ ৭৭ হাজার জন ।















