আইয়ুব আলী ময়মনসিংহ:: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে সনাতনী নারী ও পুরুষের মধ্যে আড়াই হাজার শাড়ী লুঙ্গি উপহার দেয়া হয়েছে। আজ (১৫ অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে নগরীর বিভিন্ন পূঁজা মন্ডপে উপস্থিত হয়ে এসব উপহার তুলে দেন সিটি করপোরেশন প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন।
এসময় সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও পুজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।















