আইয়ুব আলী ময়মনসিংহ:: ময়মনসিংহ শহরের পুজামন্ডপ পরিদর্শন করেছে বিজিবি। দুর্গাবাড়িতে অবস্থিত পুজামন্ডপের সার্ব্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিজিজি কর্মকর্তারা। পরিদর্শন শেষে ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরের অধিনায়ক কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন ও ৩৯ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মো: নুরুল আজিম বায়েজীদ সাংবাদিকদের ব্রীফ করেন ।
ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরের অধিনায়ক কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, এবারে দুর্গাপুজা উপলক্ষে কোন থ্রেট নাই। ডিভাইস প্লান করা হয়েছে কোন থ্রেট আসলে দ্রুত মোকাবেলা করা সম্ভব। পুজা শান্তিপুর্ন করতে জনগনের সহায়তা ও গনমাধ্যম কর্মীদেরে দায়িত্বশীল ভুমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, গুজবে কান দিবেন না। তথ্য যাচাই না করে প্রকাশ করবেন না এবং কোন নেতিবাচক তথ্য পেলে নিকটস্থ বিজি ক্যাম্প সহ আইশৃখলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান এই অধিনায়ক। তিনি আরও বলেন, ময়মনসিংহ জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েনসহ ২১ টি পেট্রোল টিম পুজার নিরাপত্তায় কাজ করছে যা ২২ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে। অন্য দিকে বিজিবি ৩৯ ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মো: নুরুল আজিম বায়েজীদ বলেন, ময়মনসিংহের সীমান্তবর্তী এলাকার আট কিলোমিটারসহ শহরের বিভিন্ন মন্ডপের নিরাপত্তায় ২৪ ঘন্টা দায়িত্ব পালন করছে বিজিবি ৩৯ ব্যাটালিয়ানের সদস্যরা। সীমান্ত এলাকায় আটটি পেট্রোল টিম কাজ করছে।
এসময় পুজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন ।















