thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home জেলা

কুলিয়ার মধ্যেপাড়ায় চেয়ারম্যান প্রার্থী ডা. মেহেদী হাসান মেহেরের উঠান বৈঠক

রাস্তাঘাটের উন্নয়ন, নদীভাঙন রোধ ও ধর্মীয়-শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে অগ্রাধিকারের কথা

by DEN Online Desk
অক্টোবর 24, 2026
in জেলা
0
কুলিয়ার মধ্যেপাড়ায় চেয়ারম্যান প্রার্থী ডা. মেহেদী হাসান মেহেরের উঠান বৈঠক
Share on FacebookShare on Twitter
image_pdfimage_print

মোঃ রুহুল আমিন রাজু,  জামালপুর::  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলার ২ নম্বর কুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মেহেদী হাসান মেহেরের নির্বাচনী পরামর্শ সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কুলিয়া গ্রামের মধ্যেপাড়ার ঐতিহ্যবাহী বড় বাড়িতে আয়োজিত এ সভায় স্থানীয় নেতাকর্মী, ভোটার ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। সভায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং আসন্ন নির্বাচন নিয়ে মতবিনিময় করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন কুলিয়ার ঐতিহ্যবাহী বড় বাড়ির প্রবীণ ব্যক্তিত্ব, বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুল করিম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মেহেদী হাসান মেহের বলেন, “হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কুলিয়া ইউনিয়নকে একটি উন্নত, পরিচ্ছন্ন, জনবান্ধব ও পরিকল্পিত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”
তিনি বলেন, ইউনিয়নের জরাজীর্ণ রাস্তাঘাট সংস্কার, নতুন রাস্তা নির্মাণ, গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলাকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি নদীভাঙনকবলিত এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন প্রসঙ্গে ডা. মেহেদী হাসান মেহের বলেন, এলাকার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, এতিমখানা ও কবরস্থানের উন্নয়নে সহযোগিতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষাবান্ধব পরিবেশ উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ইউনিয়নের পরিচ্ছন্নতা, জনসেবা এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা সমাধানেও গুরুত্ব দেওয়া হবে।
তিনি আরও বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে চাই। কোনো এলাকাকে অবহেলিত না রেখে সবার মতামত, সহযোগিতা ও অংশগ্রহণের ভিত্তিতে কাজ করাই হবে আমার লক্ষ্য।”
সভায় বক্তব্য দেন কুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক যুবদল সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, মেলান্দহ উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সহসম্পাদক, কুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু, দক্ষিণ কুলিয়া বায়তুল নুর জামে মসজিদের সভাপতি ও টনকী-কুলিয়া আইডিয়াল কলেজের প্রদর্শক মোঃ হাবিবুর রহমান কাদা, সাবেক পেশকার আব্দুল মজিদ পেশকার এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু।
এ ছাড়া বিশিষ্ট ব্যবসায়ী বশির, দেলোয়ার হোসেন, টিটু, নজরুল ইসলাম লেবু, আলহাজ্ব নুরুল আমিন, দুলাল উদ্দিন, আলহাজ্ব মমতাজ শেখ, ফজল, শাহজামাল, মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা কুলিয়া ইউনিয়নের উন্নয়ন, জনসেবা সম্প্রসারণ এবং স্থানীয় মানুষের প্রত্যাশা পূরণে বিভিন্ন মতামত তুলে ধরেন। এ সময় উপস্থিত অনেকে আসন্ন নির্বাচনে ডা. মেহেদী হাসান মেহেরের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং তাঁকে ভোট দিয়ে বিজয়ী করার বিষয়ে সমর্থন জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কুলিয়া মধ্যেপাড়া বড় বাড়ির কৃতী সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফরিদুল ইসলাম ফকিক।
উল্লেখ্য, ডা. মেহেদী হাসান মেহের মেলান্দহ উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এবং কুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি স্থানীয় পর্যায়ে মতবিনিময় ও জনসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়দের প্রত্যাশা, ইউনিয়নের রাস্তাঘাট, নদীভাঙন, গ্রামীণ অবকাঠামো এবং ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পেলে কুলিয়ার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Previous Post

নেত্রকোণায় মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Next Post

ময়মনসিংহে “যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা”

Next Post
ময়মনসিংহে “যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা”

ময়মনসিংহে “যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা”

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা

গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা

আগস্ট 25, 2026
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
লালমনিরহাটে মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবীনবরণ

লালমনিরহাটে মজিদা খাতুন সরকারি মহিলা কলেজে নবীনবরণ

নভেম্বর 12, 2026
জয়পুরহাটে আলো নিয়ে কৃষকের স্বপ্ন ভঙ্গ ১৫০ কোটি টাকা লোকসানের শঙ্কা, কৃষক ও ব্যবসায়ী

জয়পুরহাটে আলো নিয়ে কৃষকের স্বপ্ন ভঙ্গ ১৫০ কোটি টাকা লোকসানের শঙ্কা, কৃষক ও ব্যবসায়ী

নভেম্বর 9, 2026
ঠাকুরগাঁওয়ে সেনুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঠাকুরগাঁওয়ে সেনুয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

নভেম্বর 9, 2026
দুর্গাপূজায় চমৎকার আয়োজনে দুর্গাপুরের ৩ মণ্ডপকে বিশেষ পুরস্কার দিলেন ইউএনও

দুর্গাপূজায় চমৎকার আয়োজনে দুর্গাপুরের ৩ মণ্ডপকে বিশেষ পুরস্কার দিলেন ইউএনও

নভেম্বর 5, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English