আইয়ুব আলী ময়মনসিংহ :: ময়মনসিংহ ত্রিশাল থানা পুলিশ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে প্রায় সাত চল্লিশ লক্ষ টাকা মুল্যের ডাকাতি হওয়া এমএস পাইপ, স্টিল সাটার, দুটি ট্রাক ও মোবাইল উদ্ধারসহ আট আন্ত:জেলা ডাকাতকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃতরা হলেন, জামালপুরের মোঃ সৈকত ওরফে সাখাওয়াত (২৪),বরিশালের মোঃ বাদল ওরফে আসলাম (২৮), ময়মনসিংহের মাসুদ মিয়া (৩৫) ঠাকুরগাওয়েরে মোঃ ফরিদ হোসেন (৪৫) । ডাকাতি হওয়া মালামালের আনুমানিক মুল্য ছেচল্লিশ লক্ষ আশি হাজার টাকা বলে জানায় পুলিশ । মঙ্গলবার(২৭ অক্টোবর ) দুপুরে ত্রিশাল থানার ওসি মুনসুর আহমেদ এই খবর নিশ্চিত করেছেন ।
ওসি জানান, চলতি বছরের দুই অক্টেবর রাত তিনটার দিকে ত্রিশাল থানাধীন বৈলর মঠবাড়ি বড় পুকুরপাড় এলকায় অবস্থিত মোঃ হোসেন আহমেদ পান্না এর রিজভী কনস্ট্রাকশন লিঃ এর বাউন্ডারীর ভিতর থেকে এমএস পাইপ ও স্টিল সাটার ডাকাতি করে নিয়ে যায় ২০/২৫ জনের ডাকাতদল। পরে তিন অক্টোবর ‘রিজভী কনস্ট্রাকশন লিমিটেডের ডিরেক্টর অপারেশন, মোঃ মোখছেদুর রহমান (৪৭) বাদী হয়ে ত্রিশাল থানায় একটি ডাকাতি মামলা করেন । মামলার পর ত্রিশাল থানা পুলিশ ধারাবাহিকভাবে ময়মনসিংহ, নেত্রকোনা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ জেলা সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মালামালসহ আট ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।















