আইয়ুব আলী ময়মনসিংহ:: ময়মনসিংহে ৭৮ স্টল নিয়ে ৯ দিন ব্যাপী ময়মনসিংহ বিভাগীয় বই মেলায় শুরু হয়েছে। আজ বিকেলে বই মেলার উদ্বোধন ও আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার, বিশেষ অতিথি, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম, ময়মনসিংহ বিভাগের স্থানীয় সরকার পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান প্রমুখ।মেলায় ৮ টি সরকারি প্রতিষ্ঠান ও ৬৫ টি বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠানসহ মোট ৭৩টি প্রকাশনা প্রতিষ্ঠান তাদের স্টল সাজিয়েছে বই দিয়ে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)জন কেনেডি জাম্বিল।
বক্তারা বলেছেন,মানব জীবনকে আলোকিত করতে সহযোগিতা করে বই। তাই বই পড়াকে উৎসাহিত করার দরকার আছে। বইমেলা আমাদের জ্ঞান অর্জন এবং সংস্কৃতির প্রয়াসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি পাঠকদের নতুন নতুন বইয়ের সঙ্গে পরিচিতি ঘটায় এবং জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করে। বইমেলায় লেখক-পাঠকের সেতুবন্ধন তৈরি হয়, যা সাহিত্য ও সৃজনশীলতার বিকাশ ঘটায়। এছাড়া এটি সামাজিক এবং সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি করে, যা আমাদের ঐতিহ্যকে সংরক্ষণে সহায়তা করে এবং আমাদের মননশীলতা ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পৃষ্ঠপোষকতা করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাস্তবায়ন করেছেন বিভাগীয় প্রশাসন, ময়মনসিংহ।















