thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home জেলা

উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবিধ্বস্তে শিশু মৃত্যুর ঘটনায় নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের গভীর শোক

by DEN Online Desk
জুলাই 22, 2025
in জেলা
0
উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবিধ্বস্তে শিশু মৃত্যুর ঘটনায় নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের গভীর শোক
Share on FacebookShare on Twitter
image_pdfimage_print

খাইরুল ইসলাম ::  রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গতকাল (২১ জুলাই) দুপুরে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ অন্তত ২২ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নেত্রকোণা বিশ্ববিদ্যালয় গভীর শোক প্রকাশ করছে। আহত হয়েছেন অন্তত ১৭১ জন, যাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

এই ভয়াবহ দুর্ঘটনা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল নয়, ভেঙে দিয়েছে আমাদের জাতিগত নিরাপত্তাবোধ, কাঁপিয়ে দিয়েছে জাতীয় বিবেক। একটি স্কুলের উঠোনে, যেখানে শিশুরা স্বপ্ন আঁকে, সেইখানে আজ পড়ে আছে পোড়া খাতা, দগ্ধ শরীর আর পিতামাতার স্তব্ধ কান্না।

শিশুরা ছিল আমাদের আগামীর আকাশে ভেসে থাকা তারার মতো—উজ্জ্বল, অপূর্ণ সম্ভাবনায় ভরা। কিন্তু সেই তারা যেন আগুনের গহ্বরে ঢলে পড়ল, নিভে গেল এক চিরন্তন অন্ধকারে। এই ক্ষতি শুধু সংখ্যায় গোনা যায় না; প্রতিটি শিশুর মৃত্যু একটি স্বপ্নের অপমৃত্যু, একটি সম্ভাবনার নির্মম সমাপ্তি। এই বেদনা আমাদের ভাষাকে স্তব্ধ করে দেয়, আমাদের হৃদয়কে করে শূন্য।

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম, ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এই হৃদয়বিদারক ঘটনার প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করছেন। নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছেন।

নেত্রকোণা বিশ্ববিদ্যালয় অনুভব করে, যেন আর কোনো শিশুর হাসি কখনো থেমে না-যায়, যেন আর কোনো স্বপ্ন অগ্নিদগ্ধ হয়ে নিভে না-যায়। এই মর্মান্তিক শোককে বুকে ধারণ করে আমরা প্রত্যাশা করি, রাষ্ট্রীয় ও সামরিক পর্যায়ে মানবিকতা, দূরদৃষ্টি ও বিজ্ঞানভিত্তিক নিরাপত্তানীতি কঠোরভাবে গড়ে তোলা হবে। যেন কখনো আর এমন করুণ মুহূর্তের সাক্ষী হতে না-হয় আমাদের দেশ এবং প্রিয় মানুষগুলোর।

একটি জাতির ভবিষ্যৎ নির্মাণ হয় বিদ্যালয়ের উঠোন থেকে। সেই উঠোন যেন আর কখনো আগুনের গোলা হয়ে না-ওঠে—আমরা এই প্রার্থনায় শামিল হই।

এই শোক আমাদের একার নয়—এই শোক সমগ্র দেশের, সমগ্র মানবতার। আমরা স্মরণ করি, শ্রদ্ধা জানাই, এবং প্রতিজ্ঞা করি—আর যেন এমন অন্ধকার না-নামে শিশুর কাঁধে।

শ্রদ্ধা ও শোকাবহ হৃদয়ে—
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়

Previous Post

নিরাপদ সড়ক নিশ্চিতে বরগুনায় বিশেষ অভিযান

Next Post

বিমান দুর্ঘটনায় চুয়াডাঙ্গা দর্শনার নিহতদের মাগফিরাত কামনায়  দোয়া অনুষ্ঠান

Next Post
বিমান দুর্ঘটনায় চুয়াডাঙ্গা দর্শনার নিহতদের মাগফিরাত কামনায়  দোয়া অনুষ্ঠান

বিমান দুর্ঘটনায় চুয়াডাঙ্গা দর্শনার নিহতদের মাগফিরাত কামনায়  দোয়া অনুষ্ঠান

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা

গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা

আগস্ট 25, 2026
সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

ফেব্রুয়ারি 3, 2026
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
দুর্গোৎসবের উপহার ময়মনসিংহ সিটি করপোরেশনের শাড়ী লুঙ্গি বিতরন

দুর্গোৎসবের উপহার ময়মনসিংহ সিটি করপোরেশনের শাড়ী লুঙ্গি বিতরন

অক্টোবর 15, 2026
বরগুনায় বিশ্ব খাদ্য দিবসে কুইজ প্রতিযোগীতার মাধ্যমে সুষম খাদ্যের পরিচয় করিয়েছে সংগ্রাম এর SMART প্রকল্প

বরগুনায় বিশ্ব খাদ্য দিবসে কুইজ প্রতিযোগীতার মাধ্যমে সুষম খাদ্যের পরিচয় করিয়েছে সংগ্রাম এর SMART প্রকল্প

অক্টোবর 15, 2026
ময়মনসিংহ এসআরবির অভিযান

ময়মনসিংহ এসআরবির অভিযান

অক্টোবর 14, 2026
ময়মনসিংহ সিটি করপোরেশনের অস্টম বরর্ষপুর্তি উদযাপন বর্নাঢ্য শোভাযাত্রা

ময়মনসিংহ সিটি করপোরেশনের অস্টম বরর্ষপুর্তি উদযাপন বর্নাঢ্য শোভাযাত্রা

অক্টোবর 14, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English