thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home জেলা

নিরাপদ সড়ক নিশ্চিতে বরগুনায় বিশেষ অভিযান

by DEN Online Desk
জুলাই 21, 2025
in জেলা
0
নিরাপদ সড়ক নিশ্চিতে বরগুনায় বিশেষ অভিযান
Share on FacebookShare on Twitter
image_pdfimage_print

মোঃ সানাউল্লাহ রিয়াদ, বরগুনা ::  সড়কে দিন দিন বাড়ছে বেপরোয়া গাড়ির গতি। ফলে গড়গড় করে বাড়ছে সড়ক দুর্ঘটনার সংখ্যা। এ সংখ্যা কেবল দুর্ঘটনায় গাড়িই নয় বরং অনাকাঙ্ক্ষিতভাবে বাড়ছে মানুষের মৃত্যুও।

এ সকল ঘটনার পেছনে রয়েছে পরিবহন মালিকদের উদাসীনতা। প্রথম পর্যায়ে সকল গাড়ির রেজিস্ট্রেশন করলেও পরবর্তীতে রেজিস্ট্রেশনের মেয়াদ কিংবা ট্যাক্স টোকেন এর মেয়াদ না থাকাটা ইচ্ছাকৃত ও খামখেয়ালি ছাড়া আর কিছুই না। এ যেন মনের সুখে স্বাধীন চিত্তে অবৈধভাবে সড়ক দাপিয়ে বেড়ানোর এক দুঃসাহসের পরিচয় দেয়া।

অনেকে আবার আইনের তোয়াক্কা না করেই ড্রাইভিং লাইসেন্স, সিটবেল্ট ও হেলমেট পরিধান ছাড়াই দেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দাপিয়ে বেড়ান সড়ক ও মহাসড়ক।

এ সকল নিয়ম-কানুনের বিষয় নিত্য নৈমিত্তিক হাওয়ায় এবং সড়ক পরিবহন আইনের ব্যত্যয় ঘটানোর বিষয়টি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর নজরে আসলে চলতি বছরের গত ১৩ জুলাই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সদর কার্যালয়ের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত একটি অভিযান পরিচালনা সংক্রান্ত চিঠি করেন।

এতে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ধারা ৩৬ এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার বাস মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর এবং ট্রাক কাভার্ডভ্যান প্রভৃতি মালবাহী মোটরযানের ক্ষেত্রে ২৫ বছর ইকোনমিক লাইফ নির্ধারণ করেছে।

সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য উল্লেখিত ইকোনমিক লাইফ মেয়াদ উত্তীর্ণ বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও প্রভৃতি মালবাহী মোটরযানের বিরুদ্ধে বিআরটিএ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের সমন্বয়ে সারাদেশে রোববার (২০ জুলাই) একযোগে অভিযান পরিচালনার জন্য অনুরোধ করা হয়।

সে অনুযায়ী সারাদেশের ন্যায় বরগুনা জেলা প্রশাসন, বিআরটিএ ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে রোববার (২০ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সদর উপজেলার মহাসড়ক সোনার বাংলা এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানের বিজ্ঞ হাকিম হিসেবে নেতৃত্ব দেন- বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম।

এ সময় বিআরটিএ-এর বরগুনার সহকারী পরিচালক (ইঞ্জিঃ অঃ দাঃ) মোঃ হাবিবুর রহমান, বরগুনা সদর ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সোয়াইব ও বরগুনা সদর থানায় কর্মরত এএসআই রবিউল সহ পুলিশের সঙ্গীও ফোর্স বিশেষে এ অভিযানের সহযোগিতা করেন।

বিশেষ এ অভিযানে সাতটি মামলায় মোট ১১হাজার ৫শত টাকা জরিমানা করা হয়। একই সাথে পরবর্তীতে নিজেদের সংশোধন করে সড়কের আইন মেনে চলার পরামর্শ দেন এ বিশেষ অভিযানের বিজ্ঞ হাকিম।

অভিযান পরিচালনাকালে বিজ্ঞ হাকিমের নির্দেশনায় যাত্রীবাহী বাসের হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

Previous Post

বরগুনা শহরে বিশুদ্ধ খাদ্য আদালতের ভেজাল বিরোধী অভিযানে জেল ও জরিমানা আদায়

Next Post

উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবিধ্বস্তে শিশু মৃত্যুর ঘটনায় নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের গভীর শোক

Next Post
উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবিধ্বস্তে শিশু মৃত্যুর ঘটনায় নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের গভীর শোক

উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবিধ্বস্তে শিশু মৃত্যুর ঘটনায় নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের গভীর শোক

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

ফেব্রুয়ারি 3, 2026
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী মোঃ মোখলেছুর রহমান

আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী মোঃ মোখলেছুর রহমান

জুলাই 15, 2026
ময়মনসিংহে অতীতের মত অপরিকল্পিত নগরায়ন ও নক্সা  অনুমোদনআর হবে না

ময়মনসিংহে অতীতের মত অপরিকল্পিত নগরায়ন ও নক্সা অনুমোদনআর হবে না

জুলাই 15, 2026
ময়মনসিংহে নদী ভাঙ্গন কবলিতদের সরকারী সহায়তা প্রদান

ময়মনসিংহে নদী ভাঙ্গন কবলিতদের সরকারী সহায়তা প্রদান

জুলাই 14, 2026
পূর্ব পরিকল্পনা ও গবেষণা ছাড়া কী বিশ্বের উন্নত দেশের সাথে তাল মেলানো সম্ভব?

পূর্ব পরিকল্পনা ও গবেষণা ছাড়া কী বিশ্বের উন্নত দেশের সাথে তাল মেলানো সম্ভব?

জুলাই 14, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English