thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home জেলা

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উদযাপিত

by DEN Online Desk
আগস্ট 6, 2025
in জেলা
0
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ উদযাপিত
Share on FacebookShare on Twitter
image_pdfimage_print

খাইরুল ইসলাম ::  আজ সেই দিন—যে দিনে এক সময় ঘনিয়ে আসা অন্ধকারের বিরুদ্ধে আলোর দাবি নিয়ে রাজপথে নেমে এসেছিল ছাত্র-জনতা। এক বছর আগে, এই দিনে, শৃঙ্খলের চাপে অবরুদ্ধ রাষ্ট্রচেতনার গলায় উচ্চারিত হয়েছিল মুক্তির আহ্বান। কথার ওপর চাপিয়ে দেওয়া নিয়ন্ত্রণ, প্রশ্নের ওপর বসিয়ে দেওয়া শাসন—সবকিছুর বিরুদ্ধে সেই দিনটি ছিল গর্জন। ইতিহাসের ওই বাঁক থেকে উদ্ভূত হয় এক প্রতীকী নাম—‘৩৬ জুলাই’, যা শুধু একটি দিন নয়, বরং এক জনতান্ত্রিক চেতনার নাম। সেই গভীর চেতনাকে স্মরণ করে, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে আজ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। সকাল ৮:০০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে সঙ্গে উত্তোলিত হয় গৌরবময় পতাকা। জাতীয় পতাকা উত্তোলন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম ও ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. হারুণ-অর-রশীদ, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

সকাল ৮:১০টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত প্রতীকি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় জুলাই শহীদদের প্রতি। সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর, ট্রেজারার ও রেজিস্ট্রার পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরবর্তী পর্যায়ে অস্থায়ী ছাত্র ও ছাত্রী হল, বাংলা, ইংরেজি, অর্থনীতি ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং শিক্ষার্থীবৃন্দ ও কম্পিউটার ক্লাব পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল ৮:৩০টায় শুরু হয় বিজয় র‌্যালি, অস্থায়ী ক্যাম্পাসের মাঠ থেকে পা বাড়ি প্রধান ফটকের কাছে গমন করে। ফিরে আসে আবার সেই প্রাঙ্গণে, স্মৃতির কোলজুড়ে বিজয়ের সুর বাজিয়ে। র‌্যালির উত্তাপে ভরা হৃদয়গুলো খানিকক্ষণ পর মিলিত হয় ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক প্রামাণ্যচিত্রের সামনে। সেখানে ইতিহাসের পাতা উল্টে উঠে আন্দোলনের নানা প্রেক্ষাপট, অনুপ্রেরণাময় ভাষণ এবং স্মরণীয় স্মৃতিচিহ্নগুলো। ভাইস-চ্যান্সেলর, ট্রেজারার, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের হৃদয়ের গভীর থেকে ফোটে অনুভূতির স্রোত, যা অতীতকে জীবন্ত করে তুলে, নতুন প্রজন্মের হৃদয়ে বয়ে নিয়ে যায় ইতিহাসের বাণী। বাইরে তখন ঝরে পড়ছে প্রকৃতির প্রবল বর্ষণ, যা থামাতে পারেনি ঐ সংগ্রামী হৃদয়গুলোর উদ্দীপনা। প্রকৃতির বৃষ্টি আর স্মৃতির অশ্রু যেন একাকার হয়ে মিলেমিশে এক অপরূপ মিলন ঘটায়—চোখের জল থেকে লেখা ইতিহাসের গানের সুর, বুকের গভীরে জ্বলতে থাকা মুক্তির দীপ।

নির্বিঘ্ন আবেগ ও শিল্পানুভূতির সম্মিলনে সকাল ১১:০০টায় শুরু হয় কবিতা আবৃত্তি অনুষ্ঠান। কবিতার পঙ্ক্তিরা যেন ইতিহাসের স্তব্ধতা ভেদ করে নতুন চেতনার সুর ছড়িয়ে দেয় চারদিকে। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম এবং ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন—যেন সাহিত্যের জয়ধ্বনি তাদের হাত ধরে পৌঁছে যায় আগামী দিনের হৃদয়ে।

দুপুর ১২:৩০টায় অনুষ্ঠিত সমাপনী পর্বে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম, ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন এবং রেজিস্ট্রার ড. হারুণ-অর-রশীদ। তাঁরা তাঁদের বক্তব্যে গণঅভ্যুত্থানের তাৎপর্য, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ এবং প্রজন্মের দায়িত্ববোধ বিষয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও আয়োজনের আহ্বায়ক সিরাজুল ইসলাম। তাঁর হৃদয়গ্রাহী বক্তব্যে প্রতিফলিত হয় সম্মিলিত শ্রম, অংশগ্রহণ এবং চেতনার প্রতি কৃতজ্ঞতা।

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ কেবল একটি ক্যালেন্ডার তারিখ নয়—এটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা জনতার আত্মার একটি জাগরণ, একটি প্রতিরোধস্মারক, যেখানে ইতিহাস কথা বলে নিঃশব্দে, আর ভবিষ্যৎ শোনে নীরব সম্মানে। নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের এই নিবেদন যেন স্মৃতির শীতল ছায়ায় জেগে ওঠা আগুন—যেখানে অতীতের ছাই থেকে চেতনার এক নতুন সূর্য ওঠে, প্রজন্মের মুখে প্রতিবাদের অনারব ভাষা হয়ে।

Previous Post

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সাতক্ষীরায় বৃক্ষরোপণ করলো ইয়ুথ অ্যাডাপটেশন ফোরাম

Next Post

নেত্রকোনায় গণঅভ্যুত্থান দিবস উদযাপন

Next Post
নেত্রকোনায় গণঅভ্যুত্থান দিবস উদযাপন

নেত্রকোনায় গণঅভ্যুত্থান দিবস উদযাপন

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

ফেব্রুয়ারি 3, 2026
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ন্যায্য অধিকার নিশ্চিত ও বৈষম্য দূর করতে সরকার কাজ করছে : মির্জা ফখরুল 

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ন্যায্য অধিকার নিশ্চিত ও বৈষম্য দূর করতে সরকার কাজ করছে : মির্জা ফখরুল 

জুলাই 28, 2026
মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: পিরোজপুরে র‍্যাব-৮-এর ‘টাউন হল মিটিং’

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: পিরোজপুরে র‍্যাব-৮-এর ‘টাউন হল মিটিং’

জুলাই 28, 2026
নারী-শিশু সুরক্ষার বিষয়টি সবচেয়ে গুরুত্বের সাথে দেখছে সরকার : মির্জা ফখরুল

নারী-শিশু সুরক্ষার বিষয়টি সবচেয়ে গুরুত্বের সাথে দেখছে সরকার : মির্জা ফখরুল

জুলাই 27, 2026
বাংলাদেশ ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সমিতির শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল

বাংলাদেশ ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সমিতির শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল

জুলাই 27, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English