thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home শিক্ষা

নারীদেরকে পিছনে রেখে আমরা এগিয়ে যেতে পারব না – ধর্ম উপদেষ্টা

by Md Abu Bakar
নভেম্বর 19, 2025
in শিক্ষা
0
নারীদেরকে পিছনে রেখে আমরা এগিয়ে যেতে পারব না – ধর্ম উপদেষ্টা
Share on FacebookShare on Twitter
image_pdfimage_print

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নারীদেরকে পিছনে রেখে আমরা এগিয়ে যেতে পারব না। এগিয়ে যেতে হলে মা-বোনদেরকে সাথে নিয়েই যেতে হবে।

বুধবার সকালে রাজধানীর শাহবাগে
শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে নিবরাস মাদরাসার আয়োজনে হিফযুল কুরআন অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, হযরত খাদিজা (রা.), হযরত আয়েশা (রা.) ও অন্যান্য নারী সাহাবিদেরকে নিয়েই রাসুলুল্লাহ (স.) সমাজ পরিবর্তন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এমনকি যুদ্ধের ময়দানেও মা-বোনদেরকে দেখা গেছে। আমরা যদি আমাদের মা, বোন ও কন্যাদেরকে অধিকহারে তাঁদের হাফেজা, আলিমা, মুহাদ্দিসা, চিকিৎসক, প্রযুক্তিবিদ ও বিজ্ঞানী বানাতে পারি তাহলে তারা সমাজ ও রাষ্ট্রের সর্বত্র উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবে।

ধর্ম উপদেষ্টা আরো বলেন, আমরা একটি নতুন দিনের স্বপ্ন দেখি। ভেদাভেদ আর নয়। আমাদেরকে একে অন্যের হাত ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আগামীতে ইসলামি আদর্শের ভিত্তিতে আমরা যে কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন সেটা পূরণেও নিবরাস মাদরাসা মাইলফলক হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেন তিনি।

মানুষকে সম্মান করার আহ্বান জানিয়ে ড. খালিদ বলেন, আমি যদি অন্য একজনকে সম্মান না করি তাহলে তার কাছ থেকে সম্মান আশা করা যায়না। আমি যদি ঢিল ছুৃঁড়ি তাহলে পাটকেল খাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি গীবত, পরনিন্দা ও পরচর্চা ত্যাগ করার জন্য সকলকে অনুরোধ করেন। এছাড়া, উপদেষ্টা ক্ষুদ্রাতিক্ষুদ্র ভেদাভেদ ভুলে সকলকে কালেমা তাইয়্যেবার পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

নিবরাস মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আল্লামা সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের আহমাদ যাবেরী আল-মাদানী। এতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শায়খুল কুররা হাফেয ক্বারী আব্দুল হক ও নিবরাস ফাউন্ডেশন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ প্রমুখ বিশেষ অতিথির বক্তৃতা করেন।

পরে উপদেষ্টা নিবরাস মাদরাসার হাফেযুল কুরআন শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন। উল্লেখ্য, এবছর মাদরাসাটির ১৬৭ জন শিক্ষার্থীকে হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান করা হয় যার মধ্যে ১৩২ জন বালক ও ৩৫ জন বালিকা।

Previous Post

বাঁশগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যাগাজিন অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Next Post

বৈশ্বিক উষ্ণতা রোধে বড় চ্যালেঞ্জ

Next Post
কপ৩০ জলবায়ু সম্মেলনের পর্দা উঠেছে আজ

বৈশ্বিক উষ্ণতা রোধে বড় চ্যালেঞ্জ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

ফেব্রুয়ারি 3, 2026
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
দেশে প্রথম ময়মনসিংহ ক্লিন সানডে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

দেশে প্রথম ময়মনসিংহ ক্লিন সানডে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

জুলাই 26, 2026
বাগমারায় বোমা হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগমারায় বোমা হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুলাই 25, 2026
জয়পুরহাট রেলস্টেশনের অবকাঠামোগত উন্নয়ন এখন সময়ের দাবি

জয়পুরহাট রেলস্টেশনের অবকাঠামোগত উন্নয়ন এখন সময়ের দাবি

জুলাই 25, 2026
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের এমডি পদে কাজী রওনাকুল ইসলাম টিপু

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের এমডি পদে কাজী রওনাকুল ইসলাম টিপু

জুলাই 24, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English