thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home জেলা

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে কবি সুফিয়া কামালের ২৬তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে স্মরণানুষ্ঠান

by DEN Online Desk
নভেম্বর 20, 2025
in জেলা
0
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে কবি সুফিয়া কামালের ২৬তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে স্মরণানুষ্ঠান
Share on FacebookShare on Twitter
image_pdfimage_print

খাইরুল ইসলাম, নেত্রকোণা::  নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে আজ বিকাল ৩টায় বাংলা বিভাগ ও গবেষণা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘২৬তম প্রয়াণ দিবসে কবি সুফিয়া কামাল স্মরণানুষ্ঠান’। কবি সুফিয়া কামালের মানবতাবাদী চেতনা, নারী-অধিকার আন্দোলনে তাঁর অবদান এবং বাংলা সাহিত্যে তাঁর অগ্রণী ভূমিকা নতুনভাবে অনুধাবনের লক্ষ্যেই এই স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। তিনি বলেন, ‘সুফিয়া কামাল আমাদের সাংস্কৃতিক দীপ্তি, যাঁর সাহিত্য ও সংগ্রামী জীবন বাংলার মানবিক চেতনাকে প্রতিক্ষণে আলোকোজ্জ্বল রেখেছে।’
স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন। তিনি বলেন, ‘সুফিয়া কামালের সাহিত্য আমাদের সামাজিক ন্যায়, নারীমুক্তি ও মানবিক অগ্রগতির প্রেরণা দেয়। তাঁর ভাবনা আজও সমান প্রাসঙ্গিক।’ স্মরণানুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন—ড. মোতাহার আখন্দ, সাধারণ সম্পাদক, সাঁঝের মায়া ট্রাস্ট, ঢাকা; জনাব সাহাদাত পারভেজ, আলোকচিত্রশিল্পী ও শিল্প-গবেষক এবং জনাব মাহফুজা মাহবুব, প্রভাষক, বাংলা বিভাগ, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়। তাঁরা সুফিয়া কামালের সাহিত্য, নারীমুক্তি-আন্দোলনে তাঁর ভূমিকা এবং মানবিক মূল্যবোধের ওপর তাঁর চিন্তার গভীরতা নিয়ে আলোচনা করেন। আলোচকরা উল্লেখ করেন যে, সুফিয়া কামাল কেবল কবি নন—তিনি বাংলাদেশের সামাজিক রূপান্তরের এক ঐতিহাসিক ব্যক্তিত্ব, যাঁর সাহস ও সৃজনশীলতা নতুন প্রজন্মকে প্রভাবিত করে চলেছে। অনুষ্ঠানে বাংলা বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে স্বরচিত প্রবন্ধ পাঠ করেন এম.এ শ্রেণির পূজা সরকার ও আজমিরী ইসলাম। তাঁরা প্রবন্ধের মাধ্যমে সুফিয়া কামালের সাহিত্যিক অবদান ও মানবতাবাদী চিন্তাধারার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। কবিতা আবৃত্তি করেন ইংরেজি বিভাগের প্রভাষক নিশাত আনজুম রাইসা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জনাব মোঃ আব্দুল হালিম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘সুফিয়া কামালের ভাষা মানবতার পক্ষে এক অদম্য কণ্ঠস্বর; তাঁর সাহিত্যকে গভীরভাবে পাঠ ও অনুধাবন করা আমাদের দায়িত্ব।’ অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের প্রভাষক সামিয়া জাহান। স্মরণানুষ্ঠানে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
এই আয়োজনের উদ্দেশ্য ছিল কবি সুফিয়া কামালের সাহিত্য, জীবনদর্শন এবং সমাজচিন্তাকে নব প্রজন্মের কাছে তুলে ধরা এবং বিশ্ববিদ্যালয়ে মানবিক মূল্যবোধভিত্তিক বৌদ্ধিক পরিবেশকে আরও সমৃদ্ধ করা।

Previous Post

বৈশ্বিক উষ্ণতা রোধে বড় চ্যালেঞ্জ

Next Post

মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাভীলা চৌধুরীর নেতৃত্বে মটর শোভাযাত্রা

Next Post
মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাভীলা চৌধুরীর নেতৃত্বে মটর শোভাযাত্রা

মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাভীলা চৌধুরীর নেতৃত্বে মটর শোভাযাত্রা

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

ফেব্রুয়ারি 3, 2026
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
বাগমারায় বোমা হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাগমারায় বোমা হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুলাই 25, 2026
জয়পুরহাট রেলস্টেশনের অবকাঠামোগত উন্নয়ন এখন সময়ের দাবি

জয়পুরহাট রেলস্টেশনের অবকাঠামোগত উন্নয়ন এখন সময়ের দাবি

জুলাই 25, 2026
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের এমডি পদে কাজী রওনাকুল ইসলাম টিপু

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের এমডি পদে কাজী রওনাকুল ইসলাম টিপু

জুলাই 24, 2026
পরিদর্শন কক্ষের ব্যয় নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে এমপি বাবুলের ব্যাখ্যা

পরিদর্শন কক্ষের ব্যয় নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে এমপি বাবুলের ব্যাখ্যা

জুলাই 22, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English