thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home জলবায়ু, পরিবেশ ও শক্তি

দুই ধাপে চুক্তি সম্পন্ন করতে চায় ব্রাজিল

কপ৩০

by correspondent
নভেম্বর 20, 2025
in জলবায়ু, পরিবেশ ও শক্তি
0
দুই ধাপে চুক্তি সম্পন্ন করতে চায় ব্রাজিল
Share on FacebookShare on Twitter
image_pdfimage_print

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০ আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে শেষ হবে। তাই শেষ মুহূর্তে ব্যাপক সমঝোতার ভিত্তিতে একটি চুক্তির ঘোষণা দিতে জোর চেষ্টা চালাচ্ছে সম্মেলনের আয়োজক দেশ ব্রাজিল। এ জন্য গত সোমবার থেকে তারা বিভিন্ন পক্ষ ও গোষ্ঠীর সঙ্গে পুরোদমে আলোচনা শুরু করেছে। এবারের চুক্তি দুই ধাপে করার পরিকল্পনার কথা জানিয়েছে ব্রাজিল।

১০ নভেম্বর থেকে আমাজন নদীর মুখের কাছের বেলেম শহরে শুরু হওয়া কপ৩০-এর মূল লক্ষ্য ছিল গ্রিনহাউস গ্যাস নিঃসরণ রোধ এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে সৃষ্ট ক্ষতি মোকাবিলায় জাতিসংঘের বিদ্যমান কাঠামোকে শক্তিশালী করা। কিন্তু জীবাশ্ম জ্বালানির মতো গ্রিনহাউস গ্যাসের অন্যতম প্রধান উৎস নিয়ে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।
তবে ব্রাজিলের আশা, ব্যাপক বিরোধপূর্ণ কিছু বিষয়ে চুক্তি হওয়ার সম্ভাবনা এখনো একেবারে শেষ হয়ে যায়নি। চুক্তির প্রথম ধাপ ব্রাজিলের স্থানীয় সময় বুধবার হওয়ার কথা। এই ধাপে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং প্রতিশ্রুত জলবায়ু অর্থ সরবরাহের মতো গুরুত্বপূর্ণ কিছু বিষয় অন্তর্ভুক্ত থাকবে। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই ধাপ নিয়ে চুক্তি হয়নি। চুক্তির দ্বিতীয় ধাপ হবে শুক্রবার। এতে বাদবাকি সব বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

কপের এবারের সভাপতি আন্দ্রে কোরেয়া দো লাগো গত মঙ্গলবার জানান, চুক্তি নিয়ে সোমবার থেকে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার রাতেও টানা দ্বিতীয় দিন আলোচনা চলবে। চুক্তির প্রথম ধাপ বুধবার রাতের মধ্যে অনুমোদিত হতে পারে। তবে এই ঘোষণা আসতে অনেক রাত হয়ে যেতে পারে।

বুধবার যদি ব্রাজিল চুক্তির প্রথম ধাপের ঘোষণা দিতে পারে, তা হবে বেশ সুখবর। কারণ, কপের সাম্প্রতিক কোনো সম্মেলনে এতে তাড়াতাড়ি কোনো চুক্তির ঘোষণা আসেনি; বরং চুক্তির ঘোষণা দিতে সম্মেলনের নির্ধারিত সময়ের পর বর্ধিত সময়ে আলোচনা করতে হয়েছে। এবারের সূচি অনুযায়ী ব্রাজিলের স্থানীয় সময় আগামীকাল রাত ৯টায় সম্মেলন শেষ হওয়ার কথা।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার বুধবারের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা। চুক্তিকে ঘিরে যে আলোচনা চলছে, তাতে তিনি নতুন গতি সঞ্চার করতে চেষ্টা করবেন। এদিন সম্মেলনের ফাঁকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যক্রম এবং বহুপক্ষীয় ব্যবস্থা শক্তিশালী করতে গুতেরেসের সঙ্গে বৈঠক করছেন বলে জানান লুলা।

Previous Post

মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নাভীলা চৌধুরীর নেতৃত্বে মটর শোভাযাত্রা

Next Post

কপ ৩১ আয়োজনের দায়িত্ব পেল তুরস্ক

Next Post
কপ ৩১ আয়োজনের দায়িত্ব পেল তুরস্ক

কপ ৩১ আয়োজনের দায়িত্ব পেল তুরস্ক

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা

গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা

আগস্ট 25, 2026
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
নবায়নযোগ্য জ্বালানির পথে আমাদের সবচেয়ে বড় বাধা প্রযুক্তি নয়, পরিবর্তনের মানসিকতা – জালাল আহমেদ

নবায়নযোগ্য জ্বালানির পথে আমাদের সবচেয়ে বড় বাধা প্রযুক্তি নয়, পরিবর্তনের মানসিকতা – জালাল আহমেদ

সেপ্টেম্বর 12, 2026
ময়মনসিংহে ডেংগু প্রতিরোধে পরিচ্ছন্নতামুলক কর্মসুচী পালন

ময়মনসিংহে ডেংগু প্রতিরোধে পরিচ্ছন্নতামুলক কর্মসুচী পালন

সেপ্টেম্বর 12, 2026
খুলনায় প্রীতি ফুটবল ম্যাচে জয়ী টিম রূপালী বাংলাদেশ

খুলনায় প্রীতি ফুটবল ম্যাচে জয়ী টিম রূপালী বাংলাদেশ

সেপ্টেম্বর 11, 2026
ময়মনসিংহ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ২০% নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ২০% নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সেপ্টেম্বর 10, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English