thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home জাতীয়

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত

by Md Abu Bakar
জানুয়ারি 26, 2026
in জাতীয়
0
বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter
image_pdfimage_print

সুষম খাদ্য হিসেবে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ, বাজারজাতকরণ এবং সংশ্লিষ্ট কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে প্রণীত বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩-এর আওতায় গঠিত বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের প্রথম সভা সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

পনের সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। সভায় বোর্ডের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের।

বোর্ডের চেয়ারম্যান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, আইনের দ্বারা নির্ধারিত কার্যাবলি সুষ্ঠু ও কার্যকরভাবে সম্পাদনের জন্য বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের নিয়মিত সভা আয়োজন অত্যন্ত জরুরি। তিনি বলেন, দেশের মানুষের জন্য নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্য নিশ্চিত করতে হলে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের কার্যক্রম প্রধান কার্যালয়ের গণ্ডি পেরিয়ে দেশব্যাপী বিস্তৃত করতে হবে। এ লক্ষ্যে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন হাব চিহ্নিত করে প্রয়োজনীয় সংখ্যক শাখা কার্যালয় স্থাপন এবং উপযুক্ত জনবল কাঠামো গঠনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় বোর্ডের ভাইস-চেয়ারম্যান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যুগ্মসচিব মিজ শাহীনা ফেরদৌসীকে প্রেষণে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে তিনি বোর্ডের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, আইন দ্বারা নির্ধারিত বোর্ডের কার্যাবলি বাস্তবায়নের লক্ষ্যে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ও অনুমোদনের জন্য এ সভা আহ্বান করা হয়।

এছাড়া, বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক প্রচার ও প্রচারণা কার্যক্রম গ্রহণের বিষয়েও সভায় আলোচনা হয়। উপস্থিত পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ উল্লিখিত বিষয়ে একমত পোষণ করেন।

সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আবু সুফিয়ান, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জাকারিয়া, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লি.-এর সভাপতি ও জাতীয় সমবায় ইউনিয়নের সদস্য কমান্ডার জাহিরুল আমিন (অব.), স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব মো: মহসীন, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ এনামুল হক, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিজ দিলসাদ বেগম, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম কুমার দেবনাথ, জেয়ালা দক্ষিণপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেডের সদস্য মিজ শিউলী ঘোষ, এ. কে. এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মের সদস্য মোহাম্মদ ইকবাল হোসাইন, রোকেয়া ডেইরি ফার্মের সদস্য মিজ রোকেয়া আক্তার, বোর্ডের সদস্য সচিব মিজ শাহীনা ফেরদৌসী উপস্থিত ছিলেন

Previous Post

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ প্রধান উপদেষ্টার

Next Post

কারাগারে বন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post
কারাগারে বন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

কারাগারে বন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

ফেব্রুয়ারি 3, 2026
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ন্যায্য অধিকার নিশ্চিত ও বৈষম্য দূর করতে সরকার কাজ করছে : মির্জা ফখরুল 

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ন্যায্য অধিকার নিশ্চিত ও বৈষম্য দূর করতে সরকার কাজ করছে : মির্জা ফখরুল 

জুলাই 28, 2026
মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: পিরোজপুরে র‍্যাব-৮-এর ‘টাউন হল মিটিং’

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: পিরোজপুরে র‍্যাব-৮-এর ‘টাউন হল মিটিং’

জুলাই 28, 2026
নারী-শিশু সুরক্ষার বিষয়টি সবচেয়ে গুরুত্বের সাথে দেখছে সরকার : মির্জা ফখরুল

নারী-শিশু সুরক্ষার বিষয়টি সবচেয়ে গুরুত্বের সাথে দেখছে সরকার : মির্জা ফখরুল

জুলাই 27, 2026
বাংলাদেশ ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সমিতির শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল

বাংলাদেশ ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সমিতির শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল

জুলাই 27, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English