thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home মেট্রো

বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু ও আলেমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

by DEN Online Desk
মার্চ 14, 2026
in মেট্রো
0
বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু ও আলেমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল
Share on FacebookShare on Twitter

মশিউর রহমান খান::  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সুবিধাবঞ্চিত শিশু ও আলেমদের সম্মানে বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বিকেলে রাজধানীর বনশ্রী প্রেসক্লাব মিলনায়তনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি ভিডিও কলে বক্তব্য রাখেন। তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোই এই পবিত্র মাসের প্রকৃত শিক্ষা।

এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনশ্রীর বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক কাজী শাহ আলম রাজা , সদস্য সচিব কামরুল জামান , খিলগাঁও থানা বিএনপির যুগ্ন আহবায়ক জামিলুর রহমান নয়ন , বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্ব জাকির হোসেন , সাইদুন বশীর রিপন , প্রেসক্লাবের উপদেষ্টা ইকবাল খান জাহিদ , বিশিষ্ট সমাজসেবক একে এম খালেদ সাইফুল বুলবুল , সালাউদ্দীন ব্যাপারী , সানজি গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সাজেদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের সভাপতি মোসলেহ উদ্দিন বাবলু পণ্ডিত। সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এবং সার্বিক দায়িত্ব পালন করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রাসেল। উপস্থাপনায় ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য মশিউর রহমান খান। কুরআন তেলওয়াত করেন শাহরুম সূর্যম। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে সুবিধাবঞ্চিত শিশু ও আলেমদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের সকল সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Previous Post

নগরকে বাসযোগ্য করতে ব্যয়সাশ্রয়ী, সহজসাধ্য ও সুশাসননির্ভর কর্মপরিকল্পনা জরুরি : আইপিডি

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
দুর্গাপুরে হত্যার জেরে আসামীকে পিটিয়ে হত্যা

দুর্গাপুরে হত্যার জেরে আসামীকে পিটিয়ে হত্যা

আগস্ট 10, 2025
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু ও আলেমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু ও আলেমদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল

মার্চ 14, 2026
নগরকে বাসযোগ্য করতে ব্যয়সাশ্রয়ী, সহজসাধ্য ও সুশাসননির্ভর কর্মপরিকল্পনা জরুরি : আইপিডি

নগরকে বাসযোগ্য করতে ব্যয়সাশ্রয়ী, সহজসাধ্য ও সুশাসননির্ভর কর্মপরিকল্পনা জরুরি : আইপিডি

মার্চ 14, 2026
গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি এসএম জিলানীর আশীর্বাদপুষ্ট গোপাল সরকারের ঈদ শুভেচ্ছা

গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত এমপি এসএম জিলানীর আশীর্বাদপুষ্ট গোপাল সরকারের ঈদ শুভেচ্ছা

মার্চ 14, 2026
দুর্গাপুরে যাকাতের চেক বিতরণ

দুর্গাপুরে যাকাতের চেক বিতরণ

মার্চ 14, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English