আইয়ুব আলী ময়মনসিংহ :: ময়মনসিংহে স্কুলে যাওয়ার পথে দীর্ঘদিন ধরে নারী শিক্ষার্থীকে হেনস্থাকারী মাহমুদুল হাসানকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে সিরাজগনজ জেলার এনায়েতপুর থানাধীন মাদবপুর আজুগাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গ্রেফতার সেই যুবককে ধরে বৃহস্পতিবার স্কুল কর্তৃপক্ষের কাছে নিয়ে গেলে স্কুল কর্তৃপক্ষ মুচলেকা রেখে ছেড়ে দেওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে নিন্ন্দার ঝড় ।
পরে বিষয়টি ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নজরে এলে তিনি সর্ব্বোচ্য গুরুত্ব দিয়ে মাহমুদুল হাসানকে গ্রেফতারের নির্দেশ দেন। পরে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আজ বিকেলে পাচটায় তাকে গ্রেফতার করে । আজ সন্ধায় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এই খবরটি নিশ্চিত করেছেন।
দীর্ঘ ছয়মাস ধরে শহরের নতুন বাজার এলাকায় আফরোজ খান মডেল স্কুলের নারী শিক্ষার্থীদের স্কুলে আসা যাওয়ার পথে গ্রেফতার যুবক অশ্লীল অঙ্গভঙ্গি করে হেনস্থা করে আসছিল। মাহমুদুল হাসানের অপকর্মের ভিডিও ভাইরাল হওয়ার পর সে ময়মনসিংহ থেকে পালিয়ে যায়। সে শহরের ছোটবাজার এলাকার আনোয়ার খান ট্রেডার্স কাপড়ের দোকানের কর্মচারী।













