রাজশাহী:: রাজশাহীর দুর্গাপুরে “জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় দেশব্যাপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, তারেক রহমান ভার্চুয়ালি ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে, দুর্গাপুর উপজেলা ভূমি অফিস চত্বরে বেলুন উড়িয়ে ৩ দিন ব্যাপি মেলার উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে স্থানীয় বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সেবাগ্রহীতারা অংশ নেন। পরে ভুমি অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক, নজরুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাশতুরা আমিনা, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার, আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব, জুবায়েদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, বিএনপি নেতা, জার্জিস হোসেন সোহেল, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মন্ডল, বিএনপি নেতা, গোলাম সাকলায়েন, গোলাম মর্তুজা, মেহেদী হাসান মিলন, যুবদল নেতা রেন্টুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সেবাগ্রহীতা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।














