আইয়ুব আলী, ময়মনসিংহ :: মেধা, বিজ্ঞান উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ-প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে আজ স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোক্যাসিং প্রোগ্রামের প্রোজেক্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নগরীর প্রিমিয়ার আইডিয়াল উচ্চ বিদ্যলয়ে প্রোগ্রামের প্রোজেক্টে উপজেলার ১৩ টি স্কুল- কলেজের শিক্ষার্থীরা তারা তাদের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী চিন্তা নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মানে বিভিন্ন দিক তুলে ধরেন। যেখানে স্থান পায় গ্রীন এনার্জি, স্মার্ট কৃষি-সেচ ব্যবস্থা, তরুণদের কর্মসংস্থান তথ্য প্রযুক্তি সহ নানান দিক।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবগুলো স্টল ঘুরে দেখেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ উর্ধতন কর্মকর্তারা । স্টল পরিদর্শক শেষে বিভাগীয় কমিশনার বলেন, আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনের স্বপ্নকে নতুন মাত্রা দিয়েছে।এবারের বাজেট তরুণদের এমন বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী চিন্তা কে আরো বাড়ানোর লক্ষ্যে সহায়ক হবে, সরকারও চায় তরুণরা তাদের এমন উদ্ভাবনী শক্তি ধরে রাখুক এবং আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণ এগিয়ে যাক।
পরে বিজয়ীদেরে মাঝে পুরেস্কার বিতরন করা হয় । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এডিসি লুৎফুন নাহার (শিক্ষা ও আইসিটি) মাউশির উপপরিচালক মো নাসির উদ্দিন, জেলা শিক্ষা অফিসার মোহসেনা বেগম প্রমুখ।
এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট স্কিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস বা্স্তবায়ন করছে।













