thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home রাজনীতি

জাতি যেনতেন নির্বাচন কিছুতেই মেনে নিবে না- মোবারক হোসাইন

by Md Abu Bakar
আগস্ট 10, 2025
in রাজনীতি
0
জাতি যেনতেন নির্বাচন কিছুতেই মেনে নিবে না- মোবারক হোসাইন
Share on FacebookShare on Twitter
image_pdfimage_print

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন বলেছেন, ফ্যাসিবাদের পতনের পর দেশবাসীর প্রত্যাশা অনেক। এমতাবস্থায় জাতি যেনতেন নির্বাচন কিছুতেই মেনে নিবে না। সরকারকে অবশ্যই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এজন্য প্রয়োজন ন্যুনতম সংস্কার। ন্যুনতম সংস্কার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের আরেকটি শর্ত হল নিরপেক্ষ প্রশাসন। প্রশাসনের সকল ক্ষেত্রে ফ্যাসিবাদের দোসররা এখনো বহাল তবিয়তে। এই প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। প্রশাসনকে ঢেলে সাজাতে হবে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকেই জুলাই যোদ্ধাদের আইনগত সুরক্ষা দিতে হবে। এই বিষয়টি পরবর্তী সংসদের জন্য কিছুতেই ঝুলিয়ে রাখা যাবে না। তাছাড়া শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে প্রত্যেক পরিবারের কমপক্ষে একজনকে যোগ্যতানুযায়ী চাকরির ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, বর্তমানে বিশ্বে ৯০টির অধিক দেশে পিআর পদ্ধতি চালু আছে। পিআর পদ্ধতিতে প্রতিটি ভোট মূল্যায়িত হয়। এ পদ্ধতিতে কোয়ালিটি সম্পন্ন সংসদ গঠিত হয়। ছোট-বড় সকল দল সংসদে গিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে। পিআর পদ্ধতিতে কোনো একটি দলের পক্ষে বিপুল সিট নিয়ে ক্ষমতায় যাওয়া ও তাদের ফ্যাসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা নেই। তাই ফ্যাসিবাদের পথ রুদ্ধ করার লক্ষ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।

শনিবার  কুষ্টিয়া জেলা জামায়াত আয়োজিত জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জনাব মোবারক হোসাইন এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ডক্টর আলমগীর বিশ্বাস ও অধ্যাপক খন্দকার আলী মহসিন। উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির কুষ্টিয়া ভেড়ামারা ও মিরপুর আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল গফুর, খোকসা কুমারখালী আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব আফজাল হোসেন, দৌলতপুর আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব মাওলানা বেলাল উদ্দিন। জেলা সেক্রেটারি জনাব সুজাউদ্দিন জোয়ারদারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন।

Previous Post

      ৬০ কোটি টাকা ব্যয়ে পাগলা মসজিদ ওয়াকফ এস্টেটে নির্মাণ করা হবে আধুনিক ইসলামিক কমপ্লেক্স -ধর্ম উপদেষ্টা

Next Post

লোকোমোটিভ ক্রয়ের স্পেসিফিকেশন যাচাই-বাছাইয়ের জন্য রেলপথ মন্ত্রণালয় কর্তৃক তদন্ত কমিটি গঠন।

Next Post
লোকোমোটিভ ক্রয়ের স্পেসিফিকেশন যাচাই-বাছাইয়ের জন্য রেলপথ মন্ত্রণালয় কর্তৃক তদন্ত কমিটি গঠন।

লোকোমোটিভ ক্রয়ের স্পেসিফিকেশন যাচাই-বাছাইয়ের জন্য রেলপথ মন্ত্রণালয় কর্তৃক তদন্ত কমিটি গঠন।

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

ফেব্রুয়ারি 3, 2026
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ন্যায্য অধিকার নিশ্চিত ও বৈষম্য দূর করতে সরকার কাজ করছে : মির্জা ফখরুল 

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ন্যায্য অধিকার নিশ্চিত ও বৈষম্য দূর করতে সরকার কাজ করছে : মির্জা ফখরুল 

জুলাই 28, 2026
মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: পিরোজপুরে র‍্যাব-৮-এর ‘টাউন হল মিটিং’

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: পিরোজপুরে র‍্যাব-৮-এর ‘টাউন হল মিটিং’

জুলাই 28, 2026
নারী-শিশু সুরক্ষার বিষয়টি সবচেয়ে গুরুত্বের সাথে দেখছে সরকার : মির্জা ফখরুল

নারী-শিশু সুরক্ষার বিষয়টি সবচেয়ে গুরুত্বের সাথে দেখছে সরকার : মির্জা ফখরুল

জুলাই 27, 2026
বাংলাদেশ ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সমিতির শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল

বাংলাদেশ ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী সমিতির শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল

জুলাই 27, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English