thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home জেলা

বরগুনায় খাদ্য ও পরিবেশ সংক্রান্ত অপরাধের দায়ে চার প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা

by DEN Online Desk
সেপ্টেম্বর 27, 2025
in জেলা
0
বরগুনায় খাদ্য ও পরিবেশ সংক্রান্ত অপরাধের দায়ে চার প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা
Share on FacebookShare on Twitter
image_pdfimage_print

মোঃ সানাউল্লাহ রিয়াদ, বরগুনা ::  প্রতিনিয়ত নিরাপদ ও পরিচ্ছন্ন খাবার তৈরিতে সচেতনতামূলক সভা ও সেমিনার করছে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি দপ্তরগুলো। তবুও যেন সচেতনতার বালাই নেই এসকল ব্যবসায়ীদের মধ্যে। যে খাবারটি ছোট-বড় সকলেই গ্রহণ করছে, অথচ সেই খাবারে ভেজাল আর গুনগত মানের অভাব। খাদ্যে মেশাচ্ছে সবথেকে ক্ষতিকারক দ্রব্যগুলো। এরমধ্যে রয়েছে কেক তৈরিতে ব্যবহার করা পত্রিকার কাগজ। যা ক্যান্সার তৈরিতে সাহায্য করে। রয়েছে ক্ষতিকারক রং এর মিশ্রন।

সরকারের তরফ থেকে এই ভেজালকে ঠ্যাকাতে কমতি না থাকলেও পর্যাপ্ত আইনের ব্যবহার না করতে পারায় প্রতিনিয়ত বাড়ছে এ ধরণের অপরাধ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বরগুনা শহরের বিভিন্ন বেকারির কারখানায় চালানো হয় ভেজাল খাদ্য বিরোধী অভিযান। একই সাথে পরিবেশ দূষণকারী কয়লার চুল্লিতে চালানো হয় এ বিশেষ অভিযান।

নিরাপদ খাদ্য আইন ও পরিবেশ আইনকে মাঠ পর্যায়ে প্রয়োগ করে বিভিন্ন প্রতিষ্ঠানে চালানো ভ্রাম্যমান আদালতের মাধ্যমে করা হয়েছে জরিমানা। ফের একই অপরাধ না করারও হুঁশিয়ারী দেন বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস. এম. শরিয়ত উল্লাহ।

দিনব্যাপী এ অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বরগুনা জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন, পরিবেশ অধিদপ্তর, বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হায়াত মাহমুদ, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) এর পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জয়দেব রাজবংশী, বরগুনা সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আমিনুল ইসলাম শামীম ও পৌর স্যানিটারি ইন্সপেক্টর ইব্রাহিম খলিলসহ বাংলাদেশ নৌবাহিনী বরগুনা কন্টিনজেন্ট, বরগুনা সদর থানা, ফায়ার সার্ভিস ও ডিবি পুলিশের টিম।

ভ্রাম্যমান এ আদালতের মাধ্যমে নিরাপদ খাদ্য আইনে রুচিতা বেকারিকে ১ লক্ষ টাকা, পরিবেশ সংরক্ষণ আইনে আনন্দ বেকারিকে ১ লক্ষ টাকা এবং ওজন ও পরিমাপ দন্ড আইনে আবিদা বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বরগুনা ফিলিং স্টেশনে তেলের ওজন পরীক্ষা করে কিছুটা ত্রুটি পাওয়ায় বিএসটিআই কর্তৃক পরীক্ষার নির্দেশ প্রদান করা হয়। একই সাথে তেলের মূল্য অতিরিক্ত মর্মে প্রতীয়মান হওয়ায় মূল্য সমন্বয়ের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও পাথরঘাটার মাদারতলীতে বিশখালী নদীর পাড়ে অবস্থিত পরিবেশ দূষনকারী একটি অবৈধ কয়লার চুল্লি ধ্বংস করা হয়। পরিবেশগত ছাড়পত্র না থাকায় অবৈধ চুল্লির মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

Previous Post

আগামীর বাংলাদেশ ন্যায় ইনসাফ ভিত্তিক হবে- ডা.শফিকুর রহমান

Next Post

উচ্চশিক্ষা সমৃদ্ধ জাতি গঠনের প্রধান হাতিয়ার –ধর্ম উপদেষ্টা

Next Post
উচ্চশিক্ষা সমৃদ্ধ জাতি গঠনের প্রধান হাতিয়ার –ধর্ম উপদেষ্টা

উচ্চশিক্ষা সমৃদ্ধ জাতি গঠনের প্রধান হাতিয়ার --ধর্ম উপদেষ্টা

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

ফেব্রুয়ারি 3, 2026
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
মানুষের সুখ-দুঃখের প্রতিটি মুহূর্তে  জুলাই যোদ্ধারা জনগণের পাশে থাকবে

মানুষের সুখ-দুঃখের প্রতিটি মুহূর্তে জুলাই যোদ্ধারা জনগণের পাশে থাকবে

জুলাই 18, 2026
ময়মনসিংহে মাদকমুক্ত সমাজ বিনির্মাণে জেলা প্রশাসন-গনমাধ্যম প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

ময়মনসিংহে মাদকমুক্ত সমাজ বিনির্মাণে জেলা প্রশাসন-গনমাধ্যম প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জুলাই 18, 2026
আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী মোঃ মোখলেছুর রহমান

আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী মোঃ মোখলেছুর রহমান

জুলাই 15, 2026
ময়মনসিংহে অতীতের মত অপরিকল্পিত নগরায়ন ও নক্সা  অনুমোদনআর হবে না

ময়মনসিংহে অতীতের মত অপরিকল্পিত নগরায়ন ও নক্সা অনুমোদনআর হবে না

জুলাই 15, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English