thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home জাতীয়

আমরা অতীত ভুলে গিয়ে সকলকে নিয়ে দেশ গড়ার নীতি গ্রহণ করেছি -ডা. শফিকুর রহমান

বিশিষ্ট ব্যক্তিদের সাথে জামায়াতের মতবিনিময়

by Md Abu Bakar
সেপ্টেম্বর 28, 2025
in জাতীয়
0
আমরা অতীত ভুলে গিয়ে সকলকে নিয়ে দেশ গড়ার নীতি গ্রহণ করেছি -ডা. শফিকুর রহমান
Share on FacebookShare on Twitter
image_pdfimage_print

জামায়াত জনগণের মুক্তি এবং বৈষম্যহীন-ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাচ্ছে; তাই গণমানুষের পরিপূর্ণ মুক্তির আগ পর্যন্ত আমরা কোনভাবেই থামবো না; আমাদের কেউ থামাতে পারবে না’ বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
তিনি ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় ইব্রাহিমপুর আশিদাগ রোডের একটি মিলনায়তনে কাফরুল দক্ষিণ থানা জামায়াত আয়োজিত ঢাকা-১৫ সংসদীয় আসনের বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কাফরুল দক্ষিণ থানার আমীর উপাধ্যক্ষ আনোয়ারুল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মু. আবু নাহিদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা। উপস্থিত ছিলেন মিরপুর পুর্ব থানা আমীর শাহ আলম তুহিন, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শহীদুল্লাহ, কাফরুল উত্তর থানা আমীর রেজাউল করিম মাহমুদ ও কাফরুল জোন সদস্য জসিম উদ্দিন, শিবিরের প্রাইভেট বিশ্ববিদ্যালয় পশ্চিম শাখার সভাপতি রেজাউল করিম ও সেক্রেটারি শান্ত আহমেদ, আতিক হাসান কাফরুল থানা সভাপতি নাইমুর রশিদ, ডা. আসাদুজ্জামন কাবুল খাইরুল ইসলাম নবিন ও কাফরুল জোন সদস্য জসিম উদ্দিন, জসিম উদ্দিন প্রমূখ।
ডা. শফিকুর রহমান বলেন, ‘স্বাধীনতা পরবর্তী সরকারগুলোর উপর্যুপরি ব্যর্থতার কারণেই বিগত ৫৪ বছরে দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব হয়নি বরং দেশের দুর্নীতি পরিস্থিতি এখন পর্বত প্রমাণ হয়ে উঠেছে। অথচ আল্লাহর ২ বান্দা ছিলেন এক্ষেত্রে ব্যতিক্রম। তারা ৩ টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও তাদের বিরুদ্ধে ১ টাকার দুর্নীতির অভিযোগ কেউ তুলতে পারে নি। কারণ, তারা আল্লাহকে ভয় করতেন। আর তাদের এ দায়িত্ব ছিলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তাই তারা আল্লাহর ওপর ভরসা রেখেই রাষ্ট্রের স্বাধীনতা- সার্বভৌমত্ব এবং জনগণের জীবন-সম্পদ রক্ষায় সাধ্যমত চেষ্ট করে সফল হয়েছেন। এতে তারা সফলও হয়েছেন। অথচ জুলুমবাজ সরকার পাতানো ও সাজানো বিচারের নামে প্রহসন করে তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে’। তিনি শহীদ নেতৃবৃন্দের চেতনা ও প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে সকলকে আত্মনিয়োগ করার আহবান জানান।
তিনি জামায়াতের ক্রমবর্ধমান গণভিত্তির কথা উল্লেখ করে বলেন, সাড়ে ৩কোটিরও অধিক মানুষ জামায়াতের আদর্শ ও মূল্যবোধে বিশ্বাসী। আমরা এ বিশাল জনশক্তিকে কাজে লাগিয়ে দেশকে চাঁদাবাদ ও দুর্নীতিমুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমরা লোক দেখানো শাস্তিতে বিশ্বাস করি না বরং কারো বিরুদ্ধে অপরাধ প্রমাণ হলে তাকে কঠোর শাস্তি দিতে আমরা কসুর করবো না’। তিনি দেশকে দুর্নীতি ও অপরাধ মুক্ত করতে আগামী নির্বাচনে দাঁড়ি পাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি আহবান জানান।
আমীরে জামায়াত বলেন, ‘আমরা দেশকে ক্ষুধা, দারিদ্র, দুর্নীতিমুক্ত করতে পুরোপুরি আপোষহীন। আগামী নির্বাচনে জনগণ জামায়াতকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমরা ৩ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ। প্রথমত, আমরা ঘুঁণে ধরা শিক্ষাব্যবস্থার সংস্কারের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে গণমুখী ও জীবনধর্মী করে ঢেলে সাজাবো। যাতে আমাদের নতুন প্রজন্ম একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে প্রস্তুত করতে পারে। দ্বিতীয়ত, আমরা দেশ থেকে দুর্নীতি শেকড়ের মুলোৎপাটন করবো, তৃতীয়ত, আমরা এমন এক ইনসাফপূর্ণ সমাজ কায়েম করবো যে সমাজে ধর্ম, বর্ণ, গোত্র, মত-পথ নির্বিশেষে সকল মানুষের অধিকারের নিশ্চয়তা থাকবে’। তিনি সে প্রতিশ্রুত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলকে ময়দানে আপোষহীন থাকার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘দুর্নীতি আমাদের দেশের বড় সমস্যারগুলোর একটি। তাই সবার আগে দেশকে দুর্নীতি, চাঁদাবাজী ও লুটপাট মুক্ত করতে হবে। জনগণ জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে আমরা এমন এক ইনসাফপূর্ণ সমাজ কায়েম করবো সে সমাজে কেউ অপরাধ করার সাহস পাবে না’। তিনি সে কাক্সিক্ষত সমাজ প্রতিষ্ঠায় সকলকে যেকোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহবান জানান।

Previous Post

দেশ ও জাতি পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশীদের অংশ নিতে আহ্বান প্রধান উপদেষ্টার

Next Post

২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা , বিমান ভাড়া কমেছে

Next Post
২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা , বিমান ভাড়া কমেছে

২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা , বিমান ভাড়া কমেছে

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

ফেব্রুয়ারি 3, 2026
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
পূর্ব পরিকল্পনা ও গবেষণা ছাড়া কী বিশ্বের উন্নত দেশের সাথে তাল মেলানো সম্ভব?

পূর্ব পরিকল্পনা ও গবেষণা ছাড়া কী বিশ্বের উন্নত দেশের সাথে তাল মেলানো সম্ভব?

জুলাই 14, 2026
মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে এবং মানব সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান

মাদকবিরোধী সচেতনতামূলক কর্মকাণ্ডে এবং মানব সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মাহাবুবুর রহমান পাটোয়ারীকে সম্মাননা প্রদান

জুলাই 13, 2026
ময়মনসিংহ কেন্দ্রিয় কারাগারে বন্দি মাদকসেবীদের নিয়ে কাউন্সিলিং সেশন অনুষ্ঠিত হয়েছে

ময়মনসিংহ কেন্দ্রিয় কারাগারে বন্দি মাদকসেবীদের নিয়ে কাউন্সিলিং সেশন অনুষ্ঠিত হয়েছে

জুলাই 13, 2026
ময়মনসিংহ সিটি এলাকার মসজিদ মাদ্রাসা মন্দিরকে অনুদানের চেক বিতরন

ময়মনসিংহ সিটি এলাকার মসজিদ মাদ্রাসা মন্দিরকে অনুদানের চেক বিতরন

জুলাই 13, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English