আইয়ুব আলী ময়মনসিংহ :: দীর্ঘদিন ধরে ময়মনসিংহের এশিয়া ব্রীক্স নামের একটি ইট ভাটায় অস্ত্র কেনা বেচা চলছিল। গোপনে এই খবর নিশ্চিত হয়ে বুধবার রাত একটার দিকে সদর উপজেলার উজান বাড়েরার সেই ইটভাটায় অভিযান চালায় র্যা ব-১৪, সদর কোম্পানির একটি আভিযানিক দল। পরে সেই ইটভাটায় সাদা রঙ্গের বাজারের একটি ব্যাগের ভিতর থেকে একটি বিদেশী রিভলবার উদ্ধার করে র্যা বের আভিযানিক সেই দলটি। আজ দুপুরে র্যা্বের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর নিশ্চিত করেছেন ।
এই কর্মকর্তা জানান, সেই ইট ভাটায় র্যাফবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রব্যবসায়ীরা বিভলবারসহ একটি সাদা রঙের বাজারের ব্যাগ রেখে কৌশলে পালিয়ে যায়। পরে সেই বাজারের ব্যাগের ভিতর থেকে রিভলবারটি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত রিভলবারটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান ব্যাবের এই কর্মকর্তা।
এশিয়া ব্রীক্স ইটভাটার মালিক ইব্রাহীম মুছা বাবু বলে জানা গেছে।













