আইয়ুব আলী ময়মনসিংহ:: ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে” ২০২৬, বিএনপি সমর্থিত সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি সাধারন সম্পাদক, সহসভাপতি, সহসম্পাদক অডিটরসহ ১৫ সদস্যের ফুল প্যানেল জয়লাভ করেছে। অন্যদিকে বিপুল ভোটের ব্যবধানে জামায়াত সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ নামীয় প্যানেল নির্বাচনে ফুল প্যানেল পরাজিত হয়েছে । আজ দুপুর বারটার দিকে আইজীবি সমিতি মিলনায়তনে প্রিসাইডিং অফিসার আবু রেজা ফজলুল হক বাবলূ এই ফলাফল ঘোষনা করেন । নির্বাচনে বিএনপিরপন্থি প্যানেলের সভাপতি পদে এডভোকেট মো নুরুল হক পেয়েছেন ৫৯৭ ভোট এবং সাধারন সম্পাদক পদে এডভোকেট মমরুজুল হাসান জুয়েল পেয়েছেন ৭৩২ ভোট। অন্যদিকে জামায়াতপন্থী প্যানেলের সভাপতি প্রার্থী এডভোকেট একেএম আমান উল্লাহ বাদল পেয়েছেন ২১০ ভোট এবং সাধারন সম্পাদক পদে প্রার্থী এটিএম মাহবুব উল আলম পেয়েছেন ৬০ ভোট। বিএনপি পন্থী প্যানেলের সহসভাপতিসহ অনান্য বিজয়ীরা হলেন, সহসভাপতি পদে এডভোকট মীর এমরান আলী পাপেল,আলহাজ্ব একেএম মইনুল হাসান মিলন, সহসম্পাদক পদে এডভোকেট সজীব সরকার রোকন, এডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান খান, এডভোকেট রাইসুল ইসলাম, অডিটর পদে এডভোকেট মোহাম্মদ শরীফুল ইসলাম সোহাগ, সদস্য পদে, এডভোকেট সাদিকুন্নাহার লিপি, এডভোকেট রিয়াদ মো সাঈদ, এডভোকেট রেজাউল কিবরিয়া, এডভোকট মো শাহীন আলম, এডভোকেট যায়েদ বিন খলিল, এডভোকেট মোহাম্দ আলী, এডভোকেট সামির আল রশিদ বিপ্লব। এর আগে বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল পাচটা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১ হাজার ৩৮ জন ভোটারের মধ্যে ৮৪৭ জন ভোটার ভোট প্রয়োগ করেন। তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রয়োগ করবে। এবারের নির্বাচনে কার্যক্রম নিধিষ্ধ আ. লীগের একটি প্যানেল দাখিল করলেও নির্বাচন কমিশন তাদের কার্যক্রম নিষিদ্ধ বিবেচনায় সেই প্যানেল বাতিল ঘোষনা করেন।














