জয়পুরহাট:: মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ও তাদের সাফল্যের যথাযথ মূল্যায়নের লক্ষ্যে MR English ইনস্টিটিউটে ২০২৫ শিক্ষাবর্ষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বৃত্তি অর্জনকারী শিক্ষার্থীরা হলেন— সাবিত, মুমু, সিলভা, মালিহা, তৌসিফ, দেব, রিমঝিম, মাইন, সাবিক, সাদিক ও শাহিব।
অভিভাবকগণ উপস্থিত ছিলেন এবং সন্তানদের এই অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেন। শিক্ষার্থীরাও তাদের অনুভূতি ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সম্মাননা তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা যোগাবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাদাব।
MR English-এর পরিচালক ও প্রভাষক মশিউর রহমান খান বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং মেধাবীদের মূল্যায়ন করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। তিনি জানান, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন হেলকুন্ডা উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক বুলবুল আহমেদ এবং বিষ্ণুপুর হাই স্কুলের গণিত বিভাগের শিক্ষক একরামুল ইসলাম।
স্থানীয় এলাকাবাসী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও চূড়ান্ত সাফল্য কামনা করেন।
MR ইংলিশে পরিচালক মশিউর রহমান বলেন মেধাবী শিক্ষার্থীদের মূল্যায়ন করাই এর মুখ্য উদ্দেশ্য














