আইয়ুব আলী ময়মনসিংহ :: দীর্ঘদিন পর ময়মনসিংহ সিটি করপোরেশনের ১২ কিলোমিটার খাল দখলমুক্ত করে পানি প্রবাহ সচল করার পর এবার খালের পাড়ে বৃক্ষরোপন কর্মসুচী হাতে নিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন। আজ দুপুর খালের পাড়ে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন ও বিভিন্ন জাতের বৃক্ষরোপন করেন মসিক প্রশাসক রুকুনোজ্জামান সরকার। বার কিলোমিটার দীর্ঘ খালের দুই পাড়ে ৫০ হাজার বিভিন্ন জাতের গাছ লাগানো ছাড়াও খালের দুই পাশে রাস্তা নির্মাণ ও পার্ক স্থাপন করা হবে বলে জানিয়েছেন সিটি প্রশাসক রুকুনোজ্জামান। শহরের পানি নিস্কাশন খাল দীর্ঘ পর দখলমুক্ত ও পরিস্কার করায় দেড় যুগ পর এবারে প্রথম বৃষ্টি হলেও শহরে সৃষ্টি হয়নি জলজট।
তাই খালপাড়ের বসতিদের কথা ভেবে খালের দুইপাড়ে বৃক্ষরোপনের পাশাপাশি বিনোদন পার্ক তৈরির ঘোষানা দিলেন মসিক প্রশাসক। এসময় তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারাদেশে পচিশ কোটি বৃক্ষ রোপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় সিটি করপোরেশন এলাকায় খাল ও নদীর তীরে প্রাথমিকভবে ৫০ হাজার বৃক্ষরোপন কর্মসুচী হাতে নিয়েছি আস্তে আস্তে তা বাড়বে। বৈশ্বিক আবহাওয়া পরিবর্তন হচ্ছে। তাই পরের প্রজন্মেরজন্য জন্য পরিবেশ ও আবহাওয়ার ভারসাম্য রক্ষা করে বাসযোগ্য বাংলাদেশের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপর ও খাল খনন করে আবহাওয়ার ভারসাম্য রক্ষায় গুরুত্ব দিয়েছেন । সিটির খাল উদ্ধার ও বৃক্ষরোপন ময়মনসিংহের নাগরিকদের জন্য ইতিবাচক হবে। খালের পাড়ে ফলজ গাছ রোপন করা হবে হবে যাতে নিম্ন আয়ের মানুষ পুষ্টি পায়। এসময় সময় ময়মনসিংহ সিটির সচিব এবং ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ ও প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞাসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।













