আইয়ুব আলী ময়মনসিংহ :: সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, অধ্যাপক ডা.এ.জেড.এম জাহিদ হোসেনের মা, বেগম জেবুন নেছা (৮৩) দাফন সম্পন্ন হয়েছেও। আজ বাদ আছর ৫টা পয়ত্রিশ মিনিটের দিকে শহরের গোলকিবাড়ি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এর আগে ময়মনসিংহ কেন্দ্রিয় আন্জুমান ইদগাহ মাঠে বাদ আছর তার যানাজার নামাজ অনুষ্ঠিত হয় । জানাযায় তার বড় ছেলে সমাজকল্যানমন্ত্রী ডা এজেড এম জাহিদ হোসেন ছোট ছেলে জাকির হোসেন, সংসদ আবু ওয়াহাব আকন্দ, ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, কামরুল হাসান মিলন, সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, মরহুমের পরিবারে সদস্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংক্ষক মানুষ অংশ গ্রহন করেন।
তিনি আজ বুধবার ভোর পাচটা ৩৮ মিনিটের সময় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজেউন ) । মৃত্যকালে দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন তিনি।
এর আগে আজ বেলা দুইটায় মরহুমের লাশবাহী ফ্রিজন ভ্যান তার ছেলে সমাজকল্যান মন্ত্রী, ডাক্তার জাহিদ হোসেন ও তার ছোট ছেলে ডা জাকির হোসেন নিজ বাড়ি ময়মনসিংহ শহরের ব্রাম্হপল্লিতে নিয়ে আসেন। এসময় মরহুমার পরিবারের সদস্য আত্মীয় স্বজন, চিকিৎসক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শুভানুধ্যায়ীরা আসেন শেষ বারেরমত তার কফিন দেখতে। সেখানে আসেন জেলা জিয়া পরিষদের সভাপতি ডা মোহাম্দ আলী সিদ্দিকী, জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল, ময়মনসিংহ সদর ও মুক্তাগাছা।কোতুয়ালী থানার ওসি মোহামদ শিবিরুল ইসলাম প্রশাসনের পদস্থ কর্মকর্তাগন। এসময় সেখানে তৈরি হয় এক শোকাবহ পরিবেশ । তার মৃত্যুতে এক বিবৃতিতে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলী, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ও যুগ্ম সাধারন সম্পাদক আমান উল্লাহ আকন্দ জাহাংগীর গভীর জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদননা প্রকাশ ও তার বিদেশী আত্মার শান্তি কামনা করেছেন।













