thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home জেলা

অভিযোগ তদন্তে গেলে বলে টাকার জন্য এসেছে না গেলেও বলে টাকা খেয়েছে: ময়মনসিংহ সিটি প্রশাসক

by DEN Online Desk
মে 20, 2026
in জেলা
0
অভিযোগ তদন্তে গেলে বলে টাকার জন্য এসেছে না গেলেও বলে টাকা খেয়েছে: ময়মনসিংহ সিটি প্রশাসক
Share on FacebookShare on Twitter
image_pdfimage_print

আইয়ুব আলী, ময়মনসিংহ ::  ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন বলেছেন, সিটি কর্পোরেশনের অনেক জায়গা বেহাত হয়ে আছে| এসব জায়গা চিহ্নিত করার কাজ চলছে|

সিটি কর্পোরেশনের বেহাত সকল জায়গা উদ্ধার করা হবে| এ নগরীর জন্য যাদের অবদান ছিল এবং আছে তাদের স্মৃতি রক্ষার্থেও ভালো কিছু করে যেতে চান বলেও জানান তিনি|

এসময় প্রশাসক বলেন, আমার কর্মচারীরা পারিশ্রমিক অনুযায়ী বেতন পায় না। খেতে পায় না। সাংবাদিকদের শুভেচ্ছা বিজ্ঞাপন দেই কিভাবে। বির্ডিং নিয়ম মেনে হচ্ছে না অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গেলে মালিক বলে টাকার জন্য এসব করছে।

আজ বুধবার (২০ মে) দুপুরে নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে দায়িত্ব নেয়ার ৬০ দিনের কার্যক্রম তুলে ধরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন| তিনি বিগত ৬০ কার্যদিবসে নগর উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম, অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং চলমান বিভিন্ন প্রকল্পের সার্বিক অগ্রগতি সাংবাদিকদের সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করেন|

এসময় নগর পরিকল্পনা, ট্রাফিক ব্যবস্থাপনা, ড্রেনেজ উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও আধুনিক নগরায়ণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তিনি| সভায় উপস্থিত সাংবাদিকরা নগরবাসীর বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা তুলে ধরে একাধিক প্রশ্ন ও পরার্মশ প্রদান করেন| সিটি প্রশাসক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং একটি পরিকল্পিত, আধুনিক ও নাগরিকবান্ধব নগর গড়ে তুলতে মসিকের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথাও জানান|

সিটি প্রশাসক বলেন, নগরীর কয়েকটি বস্তিতে মানুষ অমানবিক পরিবেশে বসবাস করেন| সেসব বস্তির মানুষের বাড়ির ঘরের চালা পলিথিন দিয়ে ˆতৈরী| এই পলিথিন দিয়েই তারা বৃষ্টির পানি আটকায়| আসন্ন ঈদ উপলক্ষে তাদের ঘরের চালা ˆতৈরির করার জন্য প্রথম ধাপে ৭শ পরিবারকে ঢেউ টিন দেয়া হবে| পরবর্তীতে এ সংখ্যা আরও বাড়ানো হবে|পর্যায় ক্রমে সকল বস্তির সব পরিবার পাবে টিনের ঘর। বস্তিতে পানি সরবরাহ ও পয়নিস্কাশন ব্যবস্থা গড়ে তোলা হবে।

নগরীর যানজট নিয়ন্ত্রণে আনতে দুই মাস সময় চেয়ে সিটি প্রশাসক বলেন, নগরীর অটোরিকশা চলাচলের ক্ষেত্রে আগামী দু’মাসে নিয়মের মধ্যে আনা হবে| চালকদের রক্ত পরীক্ষা করে এদের মাদক সংশ্লিষ্টতা পরীক্ষা করা হবে| নগরীর বস্তিবাসীদের উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণ, যানজটমুক্ত, পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ে জোরালো কার্যক্রম চলছে, তা অব্যাহত থাকবে| তিনি একটি সুন্দর সুশৃংখল নগরীর জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করেন|

সাংবাদিকদের লেখার অবাধ স্বাধীনতা রয়েছে বলে উল্লেখ করে সিটি প্রশাসক বলেন, নগরবাসীর কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে মসিক আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে| এক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে| সিএনজি চালিত অটোরিকসার চাঁদাবাজি বন্ধ, পাটগুদাম ব্রীজের মোড়ে যানজট নিরসন এবং ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয় করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি| সিটি প্রশাসক বলেন, আমরা নিজে বদলে গেলে নগর বদলে যাবে, নগর বদলে গেলে সমাজ বদলে যাবে| আসুন ময়মনসিংহকে সুন্দর বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলি| এজন্য তিনি নরগরীবাসির কল্যাণে প্রতিদিন নিয়মিত মাঠে থাকবেন বলেও প্রতিশ্রুতি দেন|

প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিয়া, পরিবহন শাখা প্রধান রাজীব উল আহসান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ উপস্থিত ছিলেন| সভায় ময়মনসিংহে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিযার কর্মীরা নিজ নিজ বক্তব্য তুলে ধরেন ।

Previous Post

“দক্ষ নার্স তৈরি করতে পারলে বিশ্বের দরবারে শক্ত অবস্থান তৈরি করতে পারবে বাংলাদেশ”

Next Post

অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় উপকৃত হচ্ছে সর্বস্তরের জনগণ

Next Post
অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় উপকৃত হচ্ছে সর্বস্তরের জনগণ

অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় উপকৃত হচ্ছে সর্বস্তরের জনগণ

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

ফেব্রুয়ারি 3, 2026
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
লালমনিরহাটে যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

লালমনিরহাটে যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

আগস্ট 20, 2026
কুষ্টিয়ায় বিজিবির বড় ধাক্কা: পৌনে ৬ কোটি টাকার অবৈধ জাল ও গাঁজা জব্দ

কুষ্টিয়ায় বিজিবির বড় ধাক্কা: পৌনে ৬ কোটি টাকার অবৈধ জাল ও গাঁজা জব্দ

আগস্ট 19, 2026
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

আগস্ট 16, 2026
ক্ষমতার পটপরিবর্তনেও বদলায়নি সুশিলা রাণীর কপাল

ক্ষমতার পটপরিবর্তনেও বদলায়নি সুশিলা রাণীর কপাল

আগস্ট 16, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English