আইয়ুব আলী, ময়মনসিংহ :: ময়মনসিংহ কোতুয়ালী মডেল থানা পুলিশ আজ দুপুরে শহরের খাগডহর এলাকায় অভিযান চালিয়ে দুই মন মাদক গাজা উদ্ধার করেছে। উদ্ধার করা গাজার দাম আনুমানিক ২৪ লক্ষ টাকা বলে জানায় পুলিশ ।
গোপন সংবাদেরে ভিত্তিতে কোতুয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম পুলিশ নিয়ে ঘটনাস্থলে অভিযান চালায় তবে এর আগেই অভিযানের খবর পেয়ে মাদক কারবারীরা কচুক্ষেতে মাদক রেখে পালিয়ে গেছে। তবে মুল অপরাধীকে সনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সুপার। আজ বিকেল চারটির দিকে নিজ অফিসের সামনে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। পুলিশ সুপার আরও বলেন, প্রধানমন্ত্রীর মাদক বিরোধী অভিযানের নির্দেশনা অনুয়ায়ী জেলা ব্যাপী মাদকবিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার।













