জিএম কিবরিয়া, রাজশাহী:: রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের বাড়িয়ে ককটেল বোমার হামলা প্রতিবাদে উপজেলা ও ভবানীগঞ্জ পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে করেন।
২৫ জুলাই (শনিবার)দুপুর ১ টার দিকে ভবানীগঞ্জ পৌর বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক
ডিএম জিয়াউর রহমান জিয়া, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি, মোঃ আব্দুর রাজ্জাক, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আ.ন.ম শামসুর রহমান মিন্টু সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন। ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, “গতকাল গভীর রাতে আমার বাসভবনে ককটেল বিস্ফোরণ এবং এলোপাতাড়ি গুলিবর্ষণের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ সময় আমার পরিবারের সদস্যরাও চরম আতঙ্কের মধ্যে পড়েন। আল্লাহর অশেষ রহমতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি ঘটেনি।
আমাদের দৃঢ় অভিযোগ, এই হামলার পেছনে আওয়ামী লীগের সন্ত্রাসী এবং দুর্বৃত্তচক্র জড়িত থাকতে পারে। আমরা বিশ্বাস করি, দীর্ঘদিন ধরে যারা রাজনৈতিক সহিংসতা ও ভয়ভীতির সংস্কৃতিতে অভ্যস্ত, তারাই আবারও এলাকার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তবে আমরা চাই, একটি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য জাতির সামনে তুলে ধরা হোক এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হোক।
আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, এই ঘটনাকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না। দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত করুন, গ্রেপ্তার করুন এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। অপরাধী যে-ই হোক, তার রাজনৈতিক পরিচয় নয়, অপরাধই যেন বিচার্যের বিষয় হয়।
আমি বাগমারার সর্বস্তরের জনগণ, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ধরুন, শান্ত থাকুন এবং আইন নিজের হাতে তুলে নেবেন না। আমরা আইনের শাসনে বিশ্বাস করি এবং ন্যায়বিচার চাই।
আমি স্পষ্ট করে বলতে চাই, সন্ত্রাস, বোমা কিংবা গুলির মাধ্যমে আমাকে বা আমার পরিবারকে ভয় দেখিয়ে জনগণের পাশে থাকা থেকে কেউ বিরত রাখতে পারবে না। আমি অতীতেও জনগণের পাশে ছিলাম, আজও আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব।
পরিশেষে, আমি বাগমারা-বাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি। পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করুন”।
তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আ.ন.ম শামসুর রহমান মিন্টু বলেন, বাগমারা ভবানীগঞ্জ পৌর সাবেক মেয়র আব্দুর রাজ্জাক এর বাড়িতে গভীর রাতে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।















