আইয়ুব আলী ময়মনসিংহ:: দেশে প্রথমবার এবং ময়মনসিংহেও প্রথম “ক্লিন বাংলাদেশ”, “ক্লিন সিটি” “ক্লিন সানডে” শিরোনামে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে । ময়মনসিংহর জেলা প্রশাসক মো সাইফুর রহমান আজ সকালে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন । সকালে ময়মনসিংহ মহিলা সমিতি উদয়ন হাই স্কুলে শিক্ষার্থী স্কুল শিক্ষক ও জেলা প্রশাসনের কর্মকর্তারা এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। পরিচ্ছন্নতা কার্যক্রমের পরে স্কুল প্রাংগনে নিমসহ বিভিন্ন ফলজ ও বনজ জাতের বৃক্ষরোপন এবং স্কলে ডাস্টবিন দেওয়া হয়েছে।
পরে সাংবাদিকদের মুখোমুখী হয়ে জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ময়মনসিংহ পরিচ্ছন্ন নগরি গড়তে স্কল কলেজ মাদ্রাসায় “ক্লিন সানডে” নামে একটি পরিচ্ছন্ন্তাই অভিযান পরিচালিত করা হবে ।
আজ তার উদ্বোধন ঘোষনা করা হলো। এর পর থেকে প্রতি রবিবার সকল স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে। সমন্নিতভাবে জেলা প্রশাসন প্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম মুল্যায়ন করবে এবং প্রতিমাসে পরিচ্ছন্নতা অনুয়ায়ী তাদের স্বীকৃতিপত্র দেওয়া হবে। সবাই মিলে এ কার্যক্রমে অংশ নিলে পরিচ্ছন্ন নগরী পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে ওঠবে। পরিচ্ছন্নতা একটি উত্তম মুল্যবোধের চর্চা যা সমাজ থেকে হারিয়ে গেছে সেই চর্চাকে সমাজে প্রতিষ্ঠিত করে ছাত্রছাত্রীদের মানবিক মুল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠতে সহায়ক হবে। নিজের বাড়ির মত ঘরের মত স্কুল টাও শিক্ষার্থীদের। এখন থেকেই তারা যোগ্য নাগরিক এবং নাগরিক দায়িত্ব পালনের জন্য সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য এই উত্তম চর্চা তাদের পথ দেখাবে।
সট: মে সাইফুর রহমান,
জেলা প্রশাসক, ময়মনসিংহ।
















