আইয়ুব আলী, ময়মনসিংহ:: ময়মনসিংহে ডেগু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান’ ২০২৬ বাস্তবায়নে “ডেংঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধকল্পে সচেতনতামুলক সাইকেল র্যা।লী অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক থেকে র্যা লী শুরু হয়ে শহর প্রদক্ষিন করে টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ট থেকে দ্বাদশ শ্রেনীর নিয়মিত সাইকেল ব্যবহারকারী তিন’শ জন শিক্ষার্থী এই সাইকেল র্যা্লীতে অংশ গ্রহন করে।
এসময় মসিক প্রশাসক মো রুকুনোজ্জামান সরকার বলেন, র্যা লীতে অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের মাধ্যমে সমাজে একটি বার্তা দিতে চাই। সেটি হল আমরা যেন নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান বাড়ি পরিস্কার রাখি । সরকারী কর্মকর্তা কর্মচারীরা স্বেচ্ছায় শুক্র-শনি বারের ছুটি বাতিল করেছি । চেষ্টা করছি প্রধানমন্ত্রীর চাওয়া অনুযায়ী জনগনের জন্য পরিচ্ছন্ন দায়বদ্ধতার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে। এ জন্য সকলের সহযোগীতা দরকার।
ময়মনসিংহ সিটি করপোরেশন র্যাবলীর আয়োজন করে। র্যা লীর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো রুকুনোজ্জামান সরকার, বিভাগীয় কমিশনার এএসএম হুমাইয়ুন কবীর সরকার জেলা প্রশাসক মো সাইফুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।















