আইয়ুব আলী ময়মনসিংহ:: উৎসবমুখর পরিবেশে মহুয়া ম্যারাথন ২০২৭ (ইন্টারন্যাশনাল) নিবন্ধন শুরু হয়েছে। আজ সকাল দশটায় দৌড়প্রেমীদের সরাসরি নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক রুকুনুজ্জামান রোকন।
শুধুমাত্র ২শ’ জনের অফলাইনে নিবন্ধনের সুযোগ ছিল তা দুপুরের আগেই শেষ হয়েছে। । আগামী ২৭ নভেম্বর রাত আটটা থেকে ৮শ জনের অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হবে। এসময় আয়োজক সংগঠন ট্রাইঅ্যাথলেট সভাপতি তুহিন তালুকদার সাংগঠনিক সম্পাদক গকুল সূত্রধর মানিকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহুয়া ম্যারাথন ২০২৭-এ অংশগ্রহণে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে আয়োজকরা। প্রশাসক জানান, স্থানীয় কেউ যেন এ আয়োজন থেকে বাদ না পড়েন, সে লক্ষ্যেই রাখা হয়েছে সরাসরি নিবন্ধনের সুযোগ। আর দেশি-বিদেশি দৌড়বিদদের জন্য অনলাইন নিবন্ধন শুরু হবে ২৭ নভেম্বর রাত ৮টায়। ময়মনসিংহ ট্রাইঅ্যাথলেটস-এর উদ্যোগে ও ময়মনসিংহ সিটি করপোরেশনের পৃষ্ঠপোষকতায় আগামী ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হবে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত এ ম্যারাথন। ছয়টি ক্যাটাগরিতে এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন দেশ-বিদেশের এক হাজারের বেশি দৌড়বিদ।















