thedailyeveningnews.com
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  •  ইপেপার 
  •  English 
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • লাইফস্টাইল
  • মতামত
  • অন্যান্য
    • জেলা
    • বিজ্ঞান প্রযুক্তি
    • জলবায়ু, পরিবেশ ও শক্তি
No Result
View All Result
thedailyeveningnews.com
Home জেলা

সংসদ সদস্যের সন্মানীর টাকায় ঘর পেলের অসহায় নারী

by DEN Online Desk
জুলাই 5, 2026
in জেলা
0
সংসদ সদস্যের সন্মানীর টাকায় ঘর পেলের অসহায় নারী
Share on FacebookShare on Twitter
image_pdfimage_print

আইয়ুব আলী, ময়মনসিংহ ::  মানুষের প্রতি মানুষের ভালবাসা প্রকাশের দৃষ্টান্ত স্থাপন করলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের (স্বতন্ত্র) সংসদ সদস্য মো. সালমান ওমর রুবেল। এক অসহায় মা’ রিনা স্নালকে বসত ঘর উপহার দিলেন এই সংসদ সদস্য। কয়েক বছর আগে রিনা স্নালের স্বামী কেন্দ্র তজু মারা গেছেন । একমাত্র ছেলে শান্ত স্নাল বিয়ের করে আলাদা হয়ে সংসার গড়ে সিরাজগঞ্জে। দিনমজুর হিসেবে কাজ করছেন তিনি। মায়ের খবর নেওয়া হয়না তার। আগে বাশ বেতের কাজ করে জীবিকা নির্বাহ করা এই নারী এখন বয়ষের ভারে কাবু হয়ে পড়েছেন । পরে বেছে নেন ভিক্ষিবৃত্তি। অর্থিক সংকটের কারনে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ একটি ঘরে একাকী মানবেতর জীবনযাপন করছিলেন রিনা স্নাল। বর্ষাকালে বৃষ্টির পানি ঘরে ঢুকত, আর ঝড়-বৃষ্টির সময় আতঙ্ক নিয়েই রাত কাটাতে হতো তাকে।

১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সেই নারী ভিক্ষা করে জমানো টাকা থেকে সংসদ সদস্যের নির্বাচনী তহবিলে ৭০(সত্তর) টাকা অনুদান দিয়েছিলেন। সেই ভালোবাসার প্রতিদান হিসেবে সংসদ সদস্যে হিসেবে নিজের প্রথম মাসের সম্মানীর অর্থ দিয়ে ওই বৃদ্ধার জন্য একটি নতুন বসতঘর নির্মাণ করে দিয়েছেন তিনি।

শনিবার (৪ জুলাই) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের সীমান্তবর্তী নামছাপাড়া গ্রামে আয়োজিত এক অনাঢ়ম্বর অনুষ্ঠানে ঘরটি আনুষ্ঠানিকভাবে রিনা স্নালের (৭১) কাছে হস্তান্তর করেন সংসদ সদস্য মো. সালমান ওমর। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য মো. সালমান ওমর বলেন, ‘নির্বাচনের সময় রিনা স্নাল ভিক্ষা করে পাওয়া টাকা থেকে ৭০(সত্তর) টাকা তার নির্বাচনী তহবিলে অনুদান দিয়েছিলেন। অর্থের পরিমাণ যাই হোক, তার আন্তরিকতা, ভালোবাসা ও বিশ্বাস আমাকে গভীরভাবে স্পর্শ করেছিল। তার ভালবাসার কাছে আমি পরাস্ত হয়েছি। তাই সংসদ সদস্য হিসেবে পাওয়া প্রথম মাসের সম্মানীর অর্থ দিয়ে তার জন্য একটি নিরাপদ বসতঘর নির্মাণ করব বলে মনে মনে স্থির করে রেখেছিলাম। আজ সেই নিরব প্রতিশ্রুতি পূরণ করতে পেরে আমি আনন্দিত।’

তিনি আরও বলেন, সরকার সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে সরকার নানা সামাজিক প্রকল্প হাতে নিয়েছে। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মত ইতিবাচক কাজের ধারায় আমি সেই নারীকে ঘর দিয়েছি। বলেন সকল বিত্তবান মানুষের উচিত রিনা স্নালের মত অসহায়দের নাগরিকদের পাশে দাড়ানো।
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত রিনা স্নাল স্থানীয় সাংবাদিকদের বলেছেন, জীবনের এই বয়সে নতুন ঘরে থাকার সুযোগ পাব, কোনোদিন ভাবিনি। ভিক্ষা করে যে টাকা দিয়েছিলাম, তার এমন প্রতিদান পাব।

স্থানীয়রা বলেছেন, এই মানবিক উদ্যোগ শুধু একটি ঘর নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ নয় একজন অসহায় মানুষের প্রতি সমাজের বিত্তবান নাগরিক হিসেবে মানবিকতা দিয়ে অসহায় মানুষের প্রতি সম্মান, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

Previous Post

গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

Next Post

স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নের কোন আপস নয়: জামায়াত আমির শফিকুর রহমান।

Next Post
স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নের কোন আপস নয়: জামায়াত আমির শফিকুর রহমান।

স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নের কোন আপস নয়: জামায়াত আমির শফিকুর রহমান।

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

  • Trending
  • Comments
  • Latest
কক্সবাজারে পুলিশ হত্যা মামলায় ১ জনের ফাঁসি ২জনের কারাদন্ড

সড়কে চাঁদাবাজী: দ্রুত বিচার আদালত থেকে নামঞ্জুরের এক ঘন্টার মধ্যে দায়রা আদালত থেকে জামিনে আসামি খোকন

মে 30, 2025
ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

ময়মনসিংহে পলাতক আসামী আ.লীগ নেতা অফিস করেন পুলিশ জানে না

অক্টোবর 5, 2025
সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

সারাদেশে আত্মরক্ষার নতুন পথ ফাতাহ কমব্যাট সিস্টেমের আনুষ্ঠানিক যাত্রা

ফেব্রুয়ারি 3, 2026
প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রোগ্রেস কোচিং সেন্টার এন্ড অ্যাডমিশন কেয়ারে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ডিসেম্বর 11, 2025
পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

পিজিআরকে ‘চেইন অব কমান্ডে’র প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

0
গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

গ্রামীণ ব্যাংকের মেলান্দহ এরিয়ার নাংলা শাখার সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ 

0
মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

মাদারীপুরে অসহায় মানুষের মাঝে গ্রামীন ব্যাংকের ২০ হাজার গাছের চারা বিতরন

0
কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

কুষ্টিয়ায় গড়াই নদীর অব্যাহত ভাঙনের কবলে আশ্রয়ণ প্রকল্প

0
ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ শুভ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ শুভ উদ্বোধন

জুলাই 11, 2026
গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল

গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল

জুলাই 10, 2026
ময়মনসিংহে আর অপরিকল্পিত নগরায়ন হবে না : মউক চেয়ারম্যান

ময়মনসিংহে আর অপরিকল্পিত নগরায়ন হবে না : মউক চেয়ারম্যান

জুলাই 9, 2026

ময়মনসিংহে জলাবদ্ধতা কেড়ে নিল শিশুর প্রাণ

জুলাই 9, 2026

Recent News

Editor and Publisher
A.B.M Salim Ahmed
The Daily Evening News
14 Purana Paltan, Dar-us-salam Arcade
(09th Floor), Dhaka-1000.
Phone: 01713-043081, 01973-043081,
E-mail: eveningbd@yahoo.com

Follow Us

Browse by Category

  • অন্যান্য
  • খেলা
  • গ্যালারী
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • জাতীয়
  • জেলা
  • নির্বাচন
  • ফিচার্ড
  • বাণিজ্য ও অর্থনীতি
  • বাংলাদেশ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • বিনোদন
  • বিশ্ব
  • মতামত
  • মেট্রো
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • শিক্ষা
  • সাহিত্য
  • স্বাস্থ্য

© 2024 The Daily Evening News All rights reserved.

No Result
View All Result
  • Home
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য ও অর্থনীতি
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • জলবায়ু, পরিবেশ ও শক্তি
  • মতামত
  • ইপেপার
  • English